ঢাকা ১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন ফেসবুক স্ট্যাটাসে ৯ দফার ঘোষক কাদের: ফিমেল জোন যেন ফিমেল উইংয়ের ‘টিএসসি শাখা অফিস’ না হয় ৩০০ এমপিকে হাওড় ঘুরে আসার আহ্বান নাহিদের ভয়াবহ দাবানল : ফ্রান্সে সরানো হলো ৬৩ হাজার মানুষ, স্পেনে জরুরি অবস্থা মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিনিয়োগনির্ভর উৎপাদন ও কর্মসংস্থানই বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির চাবিকাঠি: তিতুমীর মাফিয়া আমলে নির্বাচিত হলেও সাহাবুদ্দিনের বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা ছিল: স্পিকার

অনুজ্জ্বল রিয়াদ, কোয়েটার হার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ দিনের প্রথম ম্যাচে মুলতান সুলতানসের বিপক্ষে নয় উইকেটে হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল কোয়েটা গ্লাডিয়েটরস। এই ম্যাচ ব্যাট হাতে মাহমুদউল্লাহ রিয়াদ ১৩ বল খেলে করেন ১৫ রান। পরে এক ওভার বল করে ছয় রান দিয়ে উইকেটশূন্য থাকেন।

শনিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে ১৫.৪ ওভারে ১০২ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় কোয়েটা গ্লাডিয়েটরস। দলের পক্ষে মাহমুদউল্লাহ রিয়াদ ১৫, সরফরাজ আহমেদ ৩০ ও শেন ওয়াটসন ১৯ রান করেন। মুলতান সুলতানসের পক্ষে মোহাম্মদ ইরফান ১টি, সোহেল তানভীর ৩টি, জুনায়েদ খান ২টি, ইমরান তাহির ৩টি ও শোয়েব মালিক ১টি করে উইকেট নেন। এর মধ্যে হ্যাটট্রিক করেন ইমরান তাহির।

পরে মুলতান সুলতান ব্যাটিংয়ে নেমে ১৬.৪ ওভারে এক উইকেট হারিয়ে জয় তুলে নেয়। দলের পক্ষে ৪৪ বল খেলে ৫১ রান করে অপরাজিত থাকেন কুমার সাঙ্গাকারা। ২১ বল খেলে ২৬ রান করে অপরাজিত থাকেন শোয়েব মাকসুদ। ২৭ রান করে আউট হন আহমেদ শেহজাদ। কোয়েটা গ্লাডিয়েটরসের পক্ষে একমাত্র উইকেটটি শিকার করেন হাসান খান।

উভয় দলই আজ নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নেমেছিল। পাঁচ ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে মুলতান সুলতানস পয়েন্ট টেবিলে এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে। পাঁচ ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে কোয়েটা গ্লাডিয়েটরস।

সংক্ষিপ্ত স্কোর

কোয়েটা গ্লাডিয়েটরস ইনিংস: ১০২ (১৫.৪ ওভার)

মুলতান সুলতানস ইনিংস: ১০৮/১ (১৬.৪ ওভার)

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

অনুজ্জ্বল রিয়াদ, কোয়েটার হার

আপডেট সময় ১০:৪৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮