ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আসছে শাকিব-অপুর নতুন ছবি

আকাশ বিনোদন ডেস্ক: 

সিনেমা ইন্ডাস্ট্রিতে জুটি প্রথার প্রভাব অনেক। প্রতিষ্ঠিত জুটিগুলোর অধিকাংশ ছবিই ব্যবসার মুখ দেখে। ঢালিউডেও এই রীতি প্রচলিত রয়েছে। তবে গত দেড় যুগে কেবল শাকিব খান ও অপু বিশ্বাস জুটি উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। টানা ৭-৮ বছর এই জুটির সাফল্য বজায় ছিলো।

তবে বছর দুয়েক ধরে শাকিব-অপু জুটির নতুন কোনও ছবি হচ্ছে না। এর কারণ- সন্তান ধারণের পর অপুর মুটিয়ে যাওয়া এবং দাম্পত্য জটিলতার কারণে অপুর সঙ্গে শাকিবের সম্পর্কের অবনতি। ইতোমধ্যে তাদের সংসারও ভেঙে গেছে। তারপরও ঢালিউডের ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় জুটির তালিকায় শাকিব-অপুর নাম চিরকাল থাকবে।

এদিকে নতুনভাবে কোনও ছবিতে চুক্তিবদ্ধ না হলেও আগামী বৈশাখে শাকিব-অপু জুটির নতুন ছবি মুক্তি পেতে চলেছে। ২০১৬ সালে শুরু হওয়া এই ছবির নাম ‘পাঙ্কু জামাই’। কমেডি নির্ভর ছবিটি পরিচালনা করেছেন আবদুল মান্নান।

‘পাঙ্কু জামাই’ ছবির সম্পূর্ণ শুটিং সম্পন্ন হয়েছে। শুধু মাত্র শাকিব খানের ডাবিং বাকি ছিলো। সেটাও করে দিচ্ছেন তিনি। গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) অধিকাংশ ডাবিং শেষ করেছেন শাকিব। অল্প কিছু অংশ বাকি রয়েছে, সেটাও শিগগিরই শেষ করে দেবেন বলে জানান তিনি।

এদিকে ‘পাঙ্কু জামাই’ ছবির প্রযোজক সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে কলকাতা থেকে শাকিবের ডাবিং সম্পন্ন করা হবে এবং পহেলা বৈশাখ উপলক্ষে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আসছে শাকিব-অপুর নতুন ছবি

আপডেট সময় ১০:০০:২৮ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮