ঢাকা ১২:০৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এক চুলা ৭৫০ ও দুই চুলা ৮০০ টাকা : বিইআরসি

অাকাশ জাতীয় ডেস্ক:

বাসাবাড়িতে গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম পুননির্ধারণ করা হয়েছে। হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আজ গৃহস্থলিতে ব্যবহৃত গ্যাসের দাম পুননির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে এক চলার জন্যে ৭৫০ টাকা ও দুই চুলার জন্যে ৮০০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। আগামী ১ আগস্ট থেকে এই মূল্য কার্যকর করা হবে জানানো হয়। তবে জুন ও জুলাই এই দুই মাস যে বাড়তি মূল্যে নেয়া হয়েছে তা গ্রাহকদের ফেরত দিতে হবে না বলেও জানায় বিইআরসি।

চলতি বছরে দ্বিতীয় দফায় গ্যাসের মূল্য বৃদ্ধি করে সরকারের নেয়া সিদ্ধান্ত কে গতকাল ৩০ জুলাই অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন হাইকোর্ট।

রোববার শুনানি শেষে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর ফলে আগামী আগস্ট মাস থেকে গ্যাসের আগের মূল্য কার্যকর হবে।

এর আগে গত ২৪ জুলাই রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়। গত ২৩ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি ভবনে সংবাদ সম্মেলন করে এ দাম বৃদ্ধির ঘোষণা দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মনোয়ার ইসলাম।

এ দাম বাড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট আবেদন দায়ের করেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর কনজুমার কমপ্লেইন হ্যান্ডলিং ন্যাশনাল কমিটির আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন।

এ আবেদনের শুনানি নিয়ে ২৮ ফেব্রুয়ারি হাইকোর্ট ১ জুন থেকে দ্বিতীয় দফা গ্যাসের দাম বৃদ্ধি ছয় মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন।

পরবর্তীতে বিইআরসির পক্ষে আপিলে আবেদন করার পর হাইকোর্টের আদেশ স্থগিত হয়ে যায়। পাশাপাশি আপিল বিভাগ রুল শুনানি করতে নির্দেশ দেন। সে অনুসারে হাইকোর্টে রুল শুনানি শেষ হয়।

বিইআরসি ঘোষণা অনুযায়ী, মার্চ থেকে প্রতি চুলা গ্যাসের দাম ৭৫০ টাকা, এটা জুনে বেড়ে গিয়ে দাঁড়ায় ৯০০ টাকায়। আর মার্চ থেকে দুই চুলা গ্যাসের দাম ৮০০ টাকা, যা জুনে গিয়ে দাঁড়ায় ৯৫০ টাকায়। হাইকোর্টর আদেশের প্রেক্ষিতে প্রথম দফায় নির্ধারণ করা মূল্য পরিশোধ করতে হবে গ্রাহকদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এক চুলা ৭৫০ ও দুই চুলা ৮০০ টাকা : বিইআরসি

আপডেট সময় ০২:১০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭