ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যেভাবে তৈরি করবেন জালি কাবাব

আকাশ নিউজ ডেস্ক:

কাবাব খেতে কে না ভালোবাসে? বাড়িতে অতিথি অপ্যায়নে ও পরিবারের সবার জন্য কোনো স্পেশাল কিছু রান্না করতে চাইলে কাবাব রান্নার কথাই প্রথমে মাথায় আসে। তাই আজ আপনার জন্য থাকছে জালি কাবাব রেসিপি।
আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন জালি কাবাব।

উপকরণ :

গরুর মাংস ১ কাপ (একদম ছোট ছোট টুকরো করবেন যাতে সেদ্ধ হতে বেশি সময় না নেয়), মসুরের ডাল ১ মুঠের কম, ছোলার ডাল ১ মুঠো, ইচ্ছে হলে ১টা ছোট আলুও দিতে পারেন, কাঁচামরিচ কুচি স্বাদমতো, লবণ স্বাদমতো, ১/২ কাপ মিহি করে কাটা পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা ২ চা চামচ, টমেটো সস ১ চা চামচ, জিরা এবং ধনিয়া বাটা মিক্স ১ চা চামচ, সামান্য হলুদ, গরম মসলা এবং এলাচ বাটা ১ চা চামচ, ডিম ১টি।

প্রণালি :

লোহার কড়াই বা প্রেশার কুকারে পেঁয়াজ, কাঁচামরিচ, অর্ধেক গরম মসলা বাদে বাকি সব সেদ্ধ করুন। সিদ্ধ হলে পানি শুকিয়ে নিন। খেয়াল রাখবেন পানি যেন না থাকে এবং ঝরঝরে হয় যেন। এবার পাটা কিংবা ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করুন। এবার পেঁয়াজ, কাঁচামরিচ এবং বাকি মসলা দিয়ে ভালো করে নরম করে মেখে নিন। ১২-১৩টি কাবাব তৈরি করুন। এবার ডিমটি কসুমসহ ফাটিয়ে নিন সঙ্গে ৪-৫ ফোঁটা পানি মিশিয়ে নিন। কাবাবগুলো ডিমে চুবিয়ে ডুবো তেলে বাদামি করে ভাজুন। মনে রাখবেন কাবাব যত ভালো করে ডিমে ডোবাবেন তত ভালো জালি জালি ভাবটা আসবে। ব্যস, তৈরি হয়ে গেল মজাদার জালি কাবাব। পরিবেশন করুন বিরিয়ানি, তেহারি, কাচ্চি কিংবা শুধু সস দিয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যেভাবে তৈরি করবেন জালি কাবাব

আপডেট সময় ১২:২৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮