ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

সাধারণ মানুষের হাতে লিফলেট দিলেন বিএনপির নেতারা

অাকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে ঢাকা মহানগরীতে লিফলেট বিতরণ করেছেন দলটির জ্যেষ্ঠ নেতারা।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফুটপাতে পথচারী ও রিকশাচালকদের হাতে লিফলেট তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এরপর দুপুর দেড়টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লিফলেট বিতরণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

লিফলেট বিতরণ কর্মসূচি উপক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল সাড়ে ৯টা থেকেই পুলিশ অবস্থান নেয়। এ ছাড়া ঢাকার বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণকালে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিয়েছে বলে অভিযোগ করেছে দলটি।

সকালে দলীয় কার্যালয়ের সামনে লিফলেট বিতরণের পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকে সারা দেশে তাঁর বক্তব্য সংবলিত লিফলেট বিতরণ কর্মসূচি চলছে। দেশনেত্রীর প্রতি কী অন্যায় করা হয়েছে সেই বক্তব্য আমরা লিফলেটের মাধ্যমে জনগণকে জানাচ্ছি। এই লিফলেট বিতরণ কর্মসূচি ঢাকাসহ সারা দেশে চলবে। আমাদের জাতীয় নেতারা এটার সাথে অন্তর্ভুক্ত থাকবেন এবং সারা দেশে নেতা-কর্মীরা এই লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।’

রিজভী বলেন, ‘আমাদের আন্দোলন চলবে। এই আন্দোলনে মধ্য দিয়ে বর্তমান সরকারের পতন ঘটাব। তারা গায়ের জোরে বিচারিক প্রশাসনকে কব্জা করে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার প্রক্রিয়া চালাচ্ছে।’

ভয় ও আতঙ্কের মধ্যে থেকে বিএনপি নেতাকর্মীদের কাজ করতে হচ্ছে বলেও মন্তব্য করেন দলটির এই নেতা।

এ সময়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, আমিনুল ইসলাম, জিসাস সভাপতি আবুল হাশেম রানা উপস্থিত ছিলেন।

এদিকে রাজধানীর হাতিরপুল এলাকায় লিফলেট বিতরণ করেছে বিএনপি। সেখানে লিফলেট বিতরণ করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, শহীদুল ইসলাম বাবুল, আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ। সেখানে ছাত্রলীগ তাদের ধাওয়া করে বলে দাবি করেন আমিরুল ইসলাম খান আলিম।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি।

ঢাকার বিশেষ জজ আদালত গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। এর প্রতিবাদে বিএনপি চার দফায় বিক্ষোভ, মানববন্ধন, অবস্থান, গণঅনশন, গণস্বাক্ষরতা অভিযান, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশের মতো কর্মসূচি পালন করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

সাধারণ মানুষের হাতে লিফলেট দিলেন বিএনপির নেতারা

আপডেট সময় ০৮:৪২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮