ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুলিশ দেখে দ্রুত কার্যালয়ে ঢুকলেন রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বৃহস্প‌তিবার সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফুটপাতে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণ করছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে পুলিশ দেখে তিনি দ্রুত কার্যালয়ে ঢুকে যান।

কর্মসূচির অংশ হিসেবে ফুটপাতে কয়েকজন পথচারী এবং রিকশাওয়ালার মাঝে লিফলেট বিতরণ করেন রিজভী।
পরে তিনি এই কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। দ্রুত অফিসে ঢুকে পড়ার ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনি কি শঙ্কার মধ্যে আছেন? জবাবে রিজভী বলেন, ‘অবশ্যই শঙ্কার মধ্যে আছি। আপনারা দেখেছেন কয়েক দিন আগে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যিনি একজন সাবেক এমপি, বিএনপির যুগ্ম মহাসচিব, অফিস থেকে রের হওয়ার পর তাকে ঘাড়মোচড় করে কীভাবে নিয়ে গেছে সবাই দেখে। ভীতি ও আতঙ্কের মধ্যে আমাদেরকে কাজ করতে হচ্ছে।’

রিজভী বলেন, ‘আমাদের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকে সারাদেশে বিএনপির বক্তব্য সম্বলিত লিফলেট বিতরণ করছি। বিএনপি কেন দেশনেত্রীর মুক্তির দাবি করছে, কী অন্যায় তার প্রতি করা হয়েছে সেই বক্তব্য আমরা লিফলেটের মাধ্যমে জনগণকে জানাচ্ছি।’

রিজভী বলেন, ‘আমাদের চেয়ারপারসনের মুক্তির আন্দোলন অব্যাহত থাকবে, আমাদের আন্দোলন চলবে। শান্তিপূর্ণ থেকে আন্দোলন তীব্র করে বর্তমান সরকারের পতন ঘটানো হবে।’

সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘তারা (সরকার) গায়ের জোরে বিচারিক প্রশাসনকে কবজা করে বিরোধী দলের নিশ্চিহ্ন করার প্রক্রিয়া চালালে জনতাকে সঙ্গে নিয়ে বিএনপি তা রুখে দাঁড়াববে। এর অংশ হিসেবেই এই কর্মসূচি শুরু করেছে বিএনপি।’

এ সময়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, আমিনুল ইসলাম, জিসাস সভাপতি আবুল হাশেম রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পুলিশ দেখে দ্রুত কার্যালয়ে ঢুকলেন রিজভী

আপডেট সময় ০৮:৩৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮