ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

প্রতি ৫০ জনের জন্য একটি পানির পয়েন্ট স্থাপন করা হবে: মোশাররফ

অাকাশ জাতীয় ডেস্ক:

অদূর ভবিষ্যতে ভূ-উপরিস্থ পানি ব্যবহার শতকরা ৮০ ভাগে উন্নীতকরণ এবং দেশব্যাপী বিশুদ্ধ খাবার পানি নিশ্চিতে প্রতি ৫০ জনের জন্য একটি পানির পয়েন্ট স্থাপনে কাজ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সোমবার সচিবালয়ে চীনের পীত নদী রক্ষা কমিশনের কমিশনার ও ভাইস মিনিস্টার ইউই ঝংমিং-এর নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা জানান।

এ সময় স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক এ এস এম মাহবুবুল আলম, অতিরিক্ত সচিব বেগম নাসরিন আক্তার, অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) প্রধান প্রকৌশলী সুধীর কুমার ঘোষসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এ সময় মন্ত্রী প্রতিনিধিদলকে নিরাপদ পানি, দূষণরোধ, বর্জ্য ব্যবস্থাপনা, স্যানিটেশন বিষয়ে বাংলাদেশের চলমান ব্যবস্থা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।

অনুষ্ঠানে মোশাররফ হোসেন চায়না এক্সপোর্ট ব্যাংক ও চায়না হাইড্রো কর্পোরেশনের সহায়তায় ঢাকা শহরে দৈনিক ৪৫০ লিটার পানি সরবরাহের ক্ষমতা সম্পন্ন পদ্মা-যশলদিয়া পানি শোধনাগার প্রকল্প ও দাশেরকান্দি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট সম্পর্কে প্রতিনিধিদলকে অবগত করেন।

প্রতিনিধিদল মন্ত্রীকে সে দেশের পানি সম্পদ ব্যবস্থাপনার কার্যক্রম পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

প্রতি ৫০ জনের জন্য একটি পানির পয়েন্ট স্থাপন করা হবে: মোশাররফ

আপডেট সময় ০১:০৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭