ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জিহাদের মৃত্যুর ক্ষতিপূরণ না দেয়ায় আদালত অবমাননার রুল

অাকাশ জাতীয় ডেস্ক: 

নলকূপের পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রায় ৯০ দিনের মধ্যে বাস্তবায়ন না করায় আদালত অবমাননার রুল জারি করা হয়েছে।

রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মদ খান এবং ফায়ার সার্ভিসের পরিচালক মেজর একেএম শাকিল নেওয়াজকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. আব্দুল হালিম। পরে তিনি দৈনিক আকাশকে জানান, হাইকোর্টের একটি বেঞ্চ শিশু জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশনা মোতাবেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ না দেয়ায় গত ২২ জানুয়ারি বিবাদীদের প্রতি একটি আইনি নোটিশ পাঠিয়েছিলাম। কিন্তু ওই নোটিশ পাওয়ার পরও কোনো জবাব না পাওয়ায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করি। আদালত শুনানি নিয়ে রুল জারি করেছেন।

এর আগে গত ২২ জানুয়ারি পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রায় ৯০ দিনের মধ্যে বাস্তবায়ন না করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। শিশু জিহাদের পরিবারের পক্ষ থেকে ব্যারিস্টার মো. আব্দুল হালিম এ নোটিশ পাঠান।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মদ খান এবং ফায়ার সার্ভিসের পরিচালক মেজর একেএম শাকিল নেওয়াজকে নোটিশটি পাঠানো হয়।

উল্লেখ্য, রাজধানীর শাজাহানপুরে নলকূপের পাইপে পড়ে উদ্ধার তৎপরতায় অবহেলাজনিত কারণে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন হাইকোর্টের একটি বেঞ্চ। এবং তা ৯০ দিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য নির্দেশ দিয়েছিলেন আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জিহাদের মৃত্যুর ক্ষতিপূরণ না দেয়ায় আদালত অবমাননার রুল

আপডেট সময় ০৬:৫১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮