ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রিচার্ড পাইবাসই তামিম-সাকিবদের কোচ!

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে বড় ব্যবধানে হার! টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ব্যাপক ভরাডুবিই বলে দিচ্ছিল বাংলাদেশের জন্য একজন অভিজ্ঞ কোচ অত্যাবশ্যক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারাও তা হাড়ে হাড়ে টের পেয়েছিলেন।

সিরিজ শেষে দ্রুত কোচ নিয়োগের কথা জানিয়েছিলেন বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন। তার কথা অনুযায়ী, কাল বিলম্ব না করে তামিম-সাকিবদের জন্য কোচ ঠিক করে ফেলেছে বোর্ড! তাদের গুরুর দায়িত্বে ফের ফিরিয়ে আনা হচ্ছে রিচার্ড পাইবাসকে। নিদাহাস ট্রফির পরই শিষ্যদের দায়িত্ব বুঝে নিতে পারেন তিনি! এমনই ইঙ্গিত পাওয়া গেছে।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন দৈনিক আকাশকে বলেন, রিচার্ড পাইবাস আমাদের তালিকার শীর্ষে আছেন। তার কোচ হওয়ার সম্ভাবনাও বেশি। তবে এখনই কোনো কিছু চূড়ান্ত করা হয়নি।

এর আগেও বাংলাদেশের কোচ ছিলেন পাইবাস। তবে তা ছিল মাত্র ৫ মাস মেয়াদের। ২০১২ সালের ৩০ মে টাইগারদের দায়িত্ব নেন তিনি। চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে সরে দাঁড়ান এ ইংলিশ বংশোদ্ভূত কোচ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিচার্ড পাইবাসই তামিম-সাকিবদের কোচ!

আপডেট সময় ০৫:৪৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮