ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন

রবির অ্যাকাউন্ট জব্দের নির্দেশনা স্থগিত

অাকাশ জাতীয় ডেস্ক:

মূল্য সংযোজন কর (মূসক) ফাঁকির অভিযোগে মোবাইল ফোন অপারেটর রবির সব ব্যাংক অ্যাকাউন্ট তিন দিনের জন্য জব্দ রাখার যে নির্দেশনা জাতীয় রাজস্ব বোর্ড দিয়েছিল, তার কার্যকারিতা হাই কোর্টে স্থগিত হয়ে গেছে।

রবির করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেয়।

রবির পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী তানজীব উল আলম। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।

আইনজীবী তানজীব পরে বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রবির সব ব্যাংক অ্যাকাউন্ট তিন দিনের জন্য জব্দ রাখতে সোমবার ব্যাংকগুলোকে চিঠি দিয়েছিল এনবিআর। ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে আজ রিট আবেদন করে রবি। আদালত রুল জারি করে ওই চিঠির কার্যকারিতা স্থগিত করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

রবির অ্যাকাউন্ট জব্দের নির্দেশনা স্থগিত

আপডেট সময় ০৭:০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮