ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কাটাকুটি ছাড়াই ছাড়পত্র পেল ববির বিজলী

আকাশ বিনোদন ডেস্ক:

মঙ্গলবার সেন্সরাবার্ডে প্রদর্শিত হয় ববি অভিনীত বহুল আলোচিত ছবি ‘বিজলী’। আজ বুধবার ববি নিজেই জানালেন সুখবর। তিনি জানান সেন্সবোর্ড থেকে কোন প্রকার কাটাকুটি ছাড়াই বিজলী ছবিটি ছাড়পত্র পেয়েছে। শুধু ছাড়পত্রই নয়, ছবিটি দেখার পর বোর্ডের সবাই ছবিটির সামগ্রিক বিষয় নিয়েই প্রশংসা করেছেন। ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। এটি ববির প্রযোজনা সংস্থা ববষ্টার থেকে নির্মিত প্রথম ছবি। এর মাধ্যমে ববি প্রযোজক হিসেবেও নাম লিখিয়েছেন। ইতিমধ্যে এই ছবির দুইটি গান ইউটিউবে মুক্তি পেয়েছে। এর মধ্যে ‘পার্টি পার্টি’গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।
এতে একজন সুপারওম্যান চরিত্রে দেখা যাবে ববিকে। যা বাংলাদেশের সিনেমায় একেবারেই নতুন। ববির বিপরীতে নায়ক হিসেবে এতে অভিনয় করেছেন কলকাতার নায়ক রণবীর।

ছবিটি নিয়ে ববি বলেন, হলিউডের ‘স্পাইডারম্যান’ কিংবা বলিউডের ‘কৃশ’র আকাশে ওড়ার দৃশ্য সবার নজর কাড়ে। এমন একটি ছবিই বাংলাদেশের দর্শকদের উপহার দিতে চেয়েছি। এতে দারুণ সব ভিএফএক্স (ভিজুয়াল গ্রাফিক্স) বা থ্রিডি অ্যানিমেশনের কাজ করা হয়েছে। ছবিটি সবার কাছেই উপভোগ্য হবে বলে আমার বিশ্বাস।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কাটাকুটি ছাড়াই ছাড়পত্র পেল ববির বিজলী

আপডেট সময় ০৫:৫৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮