ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্রীলংকা সফরের আগে সাকিব সুস্থ হতে পারবেন?

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীস চৌধুরী মনে করেন, শ্রীলংকার মাটিতে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে সাকিব আল হাসানের খেলাটা কঠিন হয়ে দাঁড়াবে।
বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলংকার মধ্যকার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনাল ম্যাচে আঙ্গুলে চোট পান সাকিব।

যার দরুণ শ্রীলংকার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি সাকিব আল হাসান।

বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সাকিবের অভাববোধের কথা জানিয়েছেন।

শ্রীলংকায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দলেও অধিনায়ক হিসেবে রাখা হয়েছে সাকিব আল হাসানকে।

তবে আদৌ তার খেলার সম্ভাবনা কতখানি?

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীস চৌধুরীর মতে, ফিজিওফেরাপি যদি ভালভাবে যায় তবে একটু সম্ভাবনা রয়েছে। তবে এই মূহুর্তে যে অগ্রগতির ধারা তাতে খেলাটা কঠিন হয়ে দাঁড়াবে।

দেবাশীস চৌধুরী বলেন, থাইল্যান্ডে যাওয়ার পর সেখানকার চিকিৎসকরা একটা গাইডলাইন দিয়েছে। থাইল্যান্ডের চিকিৎসকরা চাইছেন সেখানেই যাতে ফিজিওথেরাপি করেন। এখন যদি সেটা বাংলাদেশের করা সম্ভব হয় তবে আমরা চাইবো সাকিবকে দেশে ফেরাতে।

সাকিব যদি চোট কাটিয়ে খেলেনও তবে দীর্ঘমেয়াদি ক্ষতি হবার সম্ভাবনা আছে কিনা? এমন প্রশ্নের জবাবে দেবাশীস চৌধুরী বলেন, এখানে তিন ধরণের ব্যাপার রয়েছে। একটা হচ্ছে মেডিক্যাল দৃষ্টি, একটা ব্যাক্তিগত উদ্দেশ্য, আরেকটা হচ্ছে দলের চাহিদা।

চৌধুরী মনে করেন, শুধু যে চিকিৎসার দৃষ্টিভঙ্গিতে ব্যাপারটা দেখা হবে তা নয়। কারণ দল এখন একটা ক্রান্তিকাল পার করছে। এখানে মেন্টর বা সিনিয়র হিসেবে সাকিবকে প্রয়োজন হতে পারে।

তবে চিকিৎসার দৃষ্টিভঙ্গিতে সাকিবের খেলা কঠিন হবে বলেই মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শ্রীলংকা সফরের আগে সাকিব সুস্থ হতে পারবেন?

আপডেট সময় ০৫:১২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮