ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রযুক্তি শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষকের দোরগোড়ায় সব ধরনের ডিজিটাল সেবা পৌঁছে দেবে তার সরকার, যাতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বাড়ে। প্রযুক্তি শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে গড়ে তোলার আশা প্রকাশ করেন তিনি।

দেশব্যাপী ই-কৃষি সেবা সম্প্রসারণের লক্ষ্যে ডিজিটাল প্লাটফর্ম ‘কৃষি বাতায়ন’ এবং ‘কৃষক বন্ধু ফোন সেবার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। বুধবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ দুটি সেবার উদ্বোধন করা হয়।

এসময় প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল সেবা তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতে চাই। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা যেন তাদের উৎপাদন বাড়াতে পারেন।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস আছে। উপজেলা পর্যায়ে ডিজিটাল সেন্টার খোলা হয়েছে। প্রযুক্তি শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের গড়ে তুলতে চাই। যারা মাটিতে সোনা ফলায়, ফসল ফলায় সেই কৃষকদের যথাযথ মূল্যায়ন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ‘কৃষি বাতায়ন’ ব্যবহারের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ কর্মীর সঙ্গে কৃষকের সার্বক্ষণিক যোগাযোগ, কৃষি গবেষণার সঙ্গে মাঠ পর্যায়ের সংযোগ সাধন, কৃষি তথ্যভিত্তিক জ্ঞানভাণ্ডার গড়ে তোলা এবং মাঠ পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত বিবিধ রিপোর্ট আদান-প্রদান সহজ হবে।

এ বাতায়নের সহায়ক মোবাইল অ্যাপ্লিকেশন ‘কৃষক বন্ধু ফোন সেবা’র মাধ্যমে ৩৩৩১ নম্বরে ফোন করে কৃষক নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সংযোগ স্থাপন এবং অতিসহজে প্রয়োজনীয় কৃষি সেবা পেতে সমর্থ হবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রযুক্তি শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০২:১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮