ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকাকে বাঁচাতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার: শিল্পমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানী ঢাকাকে বাঁচাতে সরকার নানান পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে ঢাকাস্থ শিল্প-কারখানা গুলোকে ঢাকার বাইরে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলায় প্লাস্টিক শিল্পনগরী ও মুদ্রণ শিল্পনগরী, কেরানীগঞ্জ উপজেলায় সোনাগান্ধা মৌজায় কেমিক্যাল পল্লী এবং মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ি উপজেলায় বিসিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্প নগরী তৈরি করা হচ্ছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে এ তথ্য জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

সরকার দলীয় সদস্য সুবিদ আলী ভঁইয়ার লিখিত প্রশ্নের জবাবে তিনি আরো জানান, ইতিমধ্যেই ঢাকার হাজারীবাগের ট্যানারী শিল্প কারখানাগুলোকে সাভারে উন্নত ও পরিবেশ বান্ধব স্থানে স্থানান্তর করা হয়েছে। ঢাকা শহরের বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে এবং পরিবেশবান্ধবহীন স্থানে গড়ে ওঠা প্লাস্টিক এবং মুদ্রণ শিল্পকে পরিকল্পিতভাবে একটি পরিবেশবান্ধব স্থানে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর আওতায় মুন্সিগঞ্জের সিরাজগঞ্জের সিরাজদীখান উপজেলায় প্লাস্টিক শিল্পনগরী ও মুদ্রণ শিল্পনগরী বাস্তবায়নাধীন রয়েছে।

একই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পুরান ঢাকার ঘনবসতীপূর্ণ এলাকা হতে কেমিক্যাল মজুদাগার/কারখানা দ্রুত সরানোর জন্য বিসিকের আওতায় কেরানীগঞ্জ উপজেলায় সোনাগান্ধা মৌজায় কেমিক্যাল পল্লী স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া ইলেকট্রিক্যাল গুডস ম্যানুফেকচারিং এ- লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প সমূহ স্থানান্তরের জন্য মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ি উপজেলায় বিসিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্প নগরী শীর্ষক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকাকে বাঁচাতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার: শিল্পমন্ত্রী

আপডেট সময় ১০:৪৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮