ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে এমপি লতিফের বিরুদ্ধে মামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে চট্টগ্রাম-১১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এম এ লতিফের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলার নথি তলব করেছেন হাইকোর্ট।একই সঙ্গে এই মামলায় বিচারিক আদালতের খারিজাদেশ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

আজ সোমবার বাদীপক্ষের করা রিভিশন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এ কে এ আব্দুল হাকিম ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অজয় শংকর ভৌমিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ।

পরে অজয় শংকর ভৌমিক বলেন, ম্যাজিস্ট্রেট কোর্ট মামলাটি ২০৩ ধারায় খারিজ করে দেন। এর বিরুদ্ধে রিভিশন করলে জজকোর্টও তা খারিজ করে দেন। পরে হাইকোর্টে রিভিশন করা হয়।এ আবেদনের শুনানি নিয়ে বিচারিক আদালতের খারিজাদেশ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে এ মামলায় বিচারিক আদালতের নথি তলব করেছেন হাইকোর্ট।

২০১৬ সালের ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরের আগে নিজের নির্বাচনী এলাকায় সড়কের পাশে বঙ্গবন্ধুর ছবিসংবলিত কয়েক ডজন বিলবোর্ড লাগিয়েছিলেন এমপি লতিফ, যাতে সংসদ সদস্যের ছবির সঙ্গে বঙ্গবন্ধুর মুখ জুড়ে দেওয়া হয়েছিল।এ নিয়ে আওয়ামী লীগের একাংশের বিক্ষোভের মুখে এমপি লতিফ ওই বিলবোর্ডের দায়িত্ব পাওয়া বিজ্ঞাপনী সংস্থাকে দায়ী করেন এবং নিজে দুঃখ প্রকাশ করেন।

এরপর এমপির বিরুদ্ধে প্রথমে একটি মানহানির মামলা করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাইফুদ্দিন আহমেদ রবি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে এমপি লতিফের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১২:২৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭