ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আনুষ্ঠানিকভাবে সরলেন নওয়াজ, দলের দায়িত্বে শাহবাজ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিম লীগ-নওয়াজ(পিএমএল-এন)’র অন্তবর্তীকালীন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ।

আজ মঙ্গলবার লাহোরে দলের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির নেতারা শাহবাজকে অন্তবর্তীকালীন সভাপতি হিসেবে ঘোষণা করেন। এ পদে আর কোনো প্রার্থী ছিল না।

শাহবাজ শরিফ বর্তমানে দেশটির পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

নাওয়াজ শরিফকে দলের পক্ষ থেকে ‘আজীবন নেতা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে দলীয় প্রধানের পদেও অযোগ্য ঘোষণা করেছে। এর ফলে এ পদে থাকা তার পক্ষে আর সম্ভব ছিল না।

এর আগে গত বছর দুর্নীতির অভিযোগে নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সাবেক এই প্রধানমন্ত্রী এখন পর্যন্ত তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছেন।

পাকিস্তানের সর্বোচ্চ আদালত সাম্প্রতিক রায়ে বলেছে, প্রধানমন্ত্রীর পদ থেকে তার অপসারণের ঘটনা তাকে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)’র সভাপতির পদেও অযোগ্য করে দিয়েছে। এ কারণে দলীয় সভাপতি হিসেবে তিনি এতদিন যেসব সিদ্ধান্ত দিয়েছেন তার সব বাতিল বলে গণ্য হবে।

নওয়াজ শরিফ শুরু থেকে দাবি করে এসেছেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষে পিএমএল-এনের সংখ্যাগরিষ্ঠ আসন রয়েছে এবং আগামী মাসের গোড়ার দিকে অনুষ্ঠেয় উচ্চকক্ষের নির্বাচনেও দলটি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হবে বলে ধারণা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আনুষ্ঠানিকভাবে সরলেন নওয়াজ, দলের দায়িত্বে শাহবাজ

আপডেট সময় ০৫:৪৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮