ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ প্রধানমন্ত্রী যুবক ও যুব নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে চান: ক্রীড়া প্রতিমন্ত্রী ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি সরকারের আশ্বাসে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীরের জামিন: যা জানা গেল দেশের কঠিন অতীত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে: দুদু

মিশরে দুই হাজার বছর পুরনো কবরস্থান আবিষ্কার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিশরে দুই হাজার বছরেরও বেশি পুরোনো এক প্রাচীন ‘নেক্রোপলিস’ বা সমাধিক্ষেত্রের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন প্রত্নতত্ত্ববিদরা। খবর বিবিসির।

এখানে পাওয়া গেছে বহু মমি, পাথরের তৈরি শবাধার ও অন্যান্য সামগ্রী, এবং একটি গলার হার – বলা হচ্ছে ‘এটি হলো মৃত্যুর পরের জীবন থেকে পাঠানো বার্তা।’

কায়রোর দক্ষিণে মিনিয়া শহরের কাছে এই পুরো প্রত্নস্থানটি এতই বড় যে তা পুরোপুরি খনন করতে পাঁচ বছর লাগবে বলে মনে করা হচ্ছে।

প্রত্নতাত্বিক মিশনের প্রধান মোস্তাফা ওয়াজিরি বলেন, আটটি সমাধিসৌধ পাওয়া গেছে গত তিন মাসে, আশা করা হচ্ছে আরো পাওয়া যাবে।

এগুলো মিশরের প্রাচীন দেবতা থথ-এর পুরোহিতদের বলে ধারণা করা হচ্ছে। একটি নেকলেস পাওয়া গেছে যাতে প্রাচীন মিশরীয় লিপি হিয়েরোগ্লিফিক্স-এ লেখা আছে ‘শুভ নববর্ষ’।

ওয়াজিরি বলেন, এটি হচ্ছে ‘মৃত্যুর পরের জীবন থেকে পাঠানো বার্তা।’

মিশরের প্রাচীন নিদর্শন বিষয়কমন্ত্রী খালেদ আল-ইনামি বলছেন, এতে পাওয়া গেছে সোনার মুখোশ, মৃৎপাত্র, গয়না এবং পাথরের শবাধার।

তিনি বলেন, এখানে যে কবরগুলো পাওয়া গেছে তা আনুমানিক ৩০০ খ্রিষ্টপূর্বাব্দের সময়কালের।

‘এটা একটা শুরু মাত্র।আমরা খুব শিগগিরই মিশরের মধ্যাঞ্চলে আরো একটি প্রত্নতাত্বিক আকর্ষণ যোগ করতে যাচ্ছি’ – বলেন তিনি।

কয়েকটি পাত্র পাওয়া গেছে যাতে মৃতদের দেহের ভিতরের বিভিন্ন প্রত্যঙ্গ মমি করে রাখা আছে। ওপরে লেখা আছে তাদের নাম ও পদ। এগুলো দেখতে হোরাস নামে এক প্রাচীন দেবতার চার পুত্রের মুখের মতো।

এ মাসেই মিশরে ৪ হাজার বছরের পুরোনো এক সমাধি সৌধ আবিষ্কার করা হয়, যা একজন মহিলা পুরোহিতের বলে ধারণা করা হচ্ছে।

এর দেয়ালে হেলপেট নামে ওই পুরোহিতের একাধিক ছবি আঁকা ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মিশরে দুই হাজার বছর পুরনো কবরস্থান আবিষ্কার

আপডেট সময় ০৩:৩৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮