ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী পয়লা বৈশাখ ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই : ডিএমপি কমিশনার আবারও আন্দোলনের প্রস্তুতি নেওয়ার হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন ‘হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে’:স্পিকার হাজি বাবাই এপ্রিলের ১১ দিনেই রেমিট্যান্স এলো প্রায় ১২২ কোটি ডলার ময়মনসিংহে হাবিব হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন ভারতের কিংবদন্তি সংগীত শিল্পী আশা ভোঁসলে আর নেই

সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের মেয়াদ ৪ বছর হচ্ছে

অাকাশ জাতীয় ডেস্ক:

তিন বাহিনীর প্রধান পদের মেয়াদ সর্বোচ্চ চার বছর নির্ধারণ করে এ সংক্রান্ত আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন- ২০১৭’ এর খসড়ার অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘সংবিধানে বলা আছে, বাহিনী প্রধানদের নিয়োগ ও বেতন-ভাতা আইন দিয়ে নির্ধারিত হবে। এতদিন জয়েন্ট সার্ভিসেস ইন্সট্রাকশন্স (জেএসআই) নামে একটি সার্কুলার দিয়ে এটা চলতো। যেহেতু সংবিধানের বাধ্যবাধকতা আছে, সেহেতু আইন প্রণয়ন করা হচ্ছে।’

মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, ‘নতুন আইনে বলা হয়েছে, চার বছরের জন্য উনারা (বাহিনী প্রধান) নিয়োগপ্রাপ্ত হবেন। রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেবেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের মেয়াদ ৪ বছর হচ্ছে

আপডেট সময় ১২:০৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭