ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী স্ত্রীকে ভিডিও কলে রেখে গ্রামপুলিশের আত্মহত্যা চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

এক দলে দুই অধিনায়ক?

আকাশ স্পোর্টস ডেস্ক:

দল একটা কিন্তু তার অধিনায়ক দুইজন। এটা দেখতেও যেমন বেমানান। তেমনি শুনতেও বেমানান। বিশ্ব ক্রিকেটে এমন ঘটনা বিরল। তবে এমনই এক ঘটনার জন্ম দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)!

শ্রীলংকায় অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে সোমবার দল ঘোষণা করে বিসিবি। টি-টোয়েন্টির এই দলের অফিসিয়াল অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। কিন্তু তার খেলা নিয়ে রয়েছে নানা সংশয়।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সাকিব যদি নাও খেলে দলের অধিনায়ক হিসেবেই থাকছে দলের সঙ্গে। ওখানটায় সাকিব না থাকলে রিয়াদই হবে ন্যাচার‍্যালি। ওখানটায় একটা ম্যাচের জন্য আরেকজনকে ক্যাপ্টেন করা, আবার সাকিব যখন ফিরবে আবার বাদ দেওয়া এটা আরও খারাপ।

দ্বিপাক্ষিক সিরিজের মতো এখনও বলা হচ্ছে সাকিব খেলতে না পারলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন মাহমুদউল্লাহ। আর তাতেই স্পষ্ট একটা দলের অধিনায়ক ।

অথচ তাকেই অধিনায়ক করে দল ঘোষণা করলেন নির্বাচকরা। শুধু ত্রিদেশীয় সিরিজেই নয়। শ্রীলংকার বিপক্ষে সদ্য শেষ হওয়া দ্বিপাক্ষিক সিরিজেও একই ঘটনা ঘটিয়েছেন নির্বাচকরা। সাকিবের খেলা নিশ্চিত না হয়েও তাকে অধিনায়ক হিসেবে ঘোষণা দিয়েছিলেন জাতীয় দলেরর নির্বাচকরা। যেখানে দুই ম্যাচ সিরিজের কোনটিতেই খেলা হয়নি তার।

সাকিবের পরিবর্তে শেষ পর্যন্ত অধিনাকের দায়িত্ব পালন করেন মাহমুদউল্লাহ রিয়াদ।একই ঘটনা হতে যাচ্ছে আগামী ৮ মার্চ শ্রীলংকায় অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজে।

Tag :
আপলোডকারীর তথ্য

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

এক দলে দুই অধিনায়ক?

আপডেট সময় ১১:৩১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮