ঢাকা ০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকা বার নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গল ও বুধবার

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০১৮-১৯ মেয়াদের নির্বাচনে দুই দিনব্যাপী ভোটগ্রহণ মঙ্গলবার শুরু হবে। পরদিন বুধবার এ ভোটগ্রহণ শেষ হবে।

এ নির্বাচনের কমিশনার এডভোকেট সালমা হাই টুনি জানান, ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির ২৭টি পদের বিপরীতে মোট ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা আইনজীবী সমিতিতে নিবন্ধিত আইনজীবীর সংখ্যা প্রায় ২২ হাজার ২৪ জন হলেও বৈধ ভোটারের সংখ্যা ১৬ হাজার ১২৯ জন।

ঢাকা বারে প্যানেল ভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। একটি সাদা প্যানেল অপরটি নীল প্যানেল। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও সমমনাদের সমর্থনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিতদের হচ্ছে সাদা প্যানেল। অপরদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সমমনাদের সমর্থনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল।

সাদা প্যানেলের বিভিন্ন পদে প্রার্থীরা হচ্ছেন- সভাপতি পদে আবদুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান মামুন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে কাজী শাহানারা ইয়াছমিন, সহ-সভাপতি পদে মো. রুহুল আমিন, ট্রেজারার পদে আরিফুর রহমান চৌধুরী সুমন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু, সহ-সাধারণ সম্পাদক পদে মো. কামাল হোসেন পাটওয়ারী।

নীল প্যানেলের বিভিন্ন পদে প্রার্থীরা হচ্ছেন- সভাপতি পদে গোলাম মোস্তফা খান ও সাধারণ সম্পাদক পদে মো. হোসেন আলী খান হাসান। সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম দেওয়ান, সহ-সভাপতি পদে এ আর মিজানুর রহমান, ট্রেজারার পদে মো. লুৎফর রহমান আজাদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. নিহার হোসেন ফারুক, সহ-সাধারণ সম্পাদক পদে মো. সাখাওয়াত উল্লাহ ভুইয়া ২৭টি পদে বড় দুই প্যানেলের বাইরে সদস্য পদে একজন স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন উপলক্ষে ঢাকা বার এলাকায় প্রার্থী প্যানেল ও তাদের সমর্থিতদের প্রচরণায় সরগরম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকা বার নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গল ও বুধবার

আপডেট সময় ০৬:৪৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮