ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ভিয়েতনাম থেকে চতুর্থ চালবাহী জাহাজ চট্টগ্রামে

অাকাশ জাতীয় ডেস্ক:

ভিয়েতনাম থেকে সরকারিভাবে আমদানিকৃত চাল নিয়ে চতুর্থ জাহাজটি সোমবার ভোরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।জাহাজটির স্থানীয় এজেন্ট ইউনি শিপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল হোসাইন জানান, এমভি এশিয়ান এনার্জি নামের জাহাজটিতে আমদানিকৃত ২৫ হাজার ৩০০ টন আতপ চাল রয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের চলাচল ও সংরক্ষণ বিভাগের নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম জানান, দেশে চালের বাজার উধ্বমুখী হওয়ায় সরকার জি টু জি ভিত্তিতে ভিয়েতনাম থেকে আড়াই লাখ টন চাল আমদানি করছে। এর মধ্যে দুই লাখ টন আতপ এবং পঞ্চাশ হাজার টন সিদ্ধ চাল রয়েছে। ভিয়েতনাম থেকে আতপ চাল নিয়ে প্রথম জাহাজ গত ১৩ জুলাই চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। পরবর্তীতে আরো দুটি জাহাজ চট্টগ্রামে পৌঁছে।

তিনি আরো জানান, সোমবার চট্টগ্রাম বন্দরে আসা জাহাজ থেকে চালের নমুনা সংগ্রহ এবং কাস্টম হাউসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বহির্নোঙর থেকে লাইটারিংয়ের মাধ্যমে চাল খালাস শুরু হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

ভিয়েতনাম থেকে চতুর্থ চালবাহী জাহাজ চট্টগ্রামে

আপডেট সময় ১১:৩৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭