ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আল্লাহু আল্লাহু গানে মাতল ভারতীয় হাইকমিশন

অাকাশ জাতীয় ডেস্ক:

‘আল্লাহু আল্লাহু’ গান গেয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশন মাতিয়েছেন শিল্পী সুফি বাওরা। শুরুটা করেন খোদাপ্রেমের বন্দনা দিয়ে। প্রায় ২৩ মিনিটের বেশি সময় ধরে ‘আল্লাহু আল্লাহু’ গানটি পরিবেশন করেন। শুরুতেই মাত করে দেন এই গানটি দিয়েই। এরপর একে একে করেন বহু জনপ্রিয় গান।

সুফিবাদের ওপর নির্ভর করে নিজ ঘরানায় গাইলেন সেই ‘দমাদম মাস্ত কালন্দর’ গানটি। তুমুল এই জনপ্রিয় গানটি আবার নতুন করে শুনলেন বাংলা দর্শক শ্রোতারা। মাঝে তিনি ওস্তাদ আমির খাসরুর কয়েক শের এর অংশ বিশেষ পরিবেশন করেন আমন্ত্রিত অতিথিদের সম্মানে।

গুলশানের ভারতীয় হাইকমিশন হাউসে সোয়া এক ঘণ্টাব্যাপী আয়োজনে খোদাপ্রেম ছাড়াও মানবপ্রেমের বিভিন্ন রস সুফি বাওরা তার দরাজ গলায় গান পরিবেশন করেন। তবে তিনি আক্ষেপ করে উপস্থিত অতিথিদের বললেন, এই অল্প সময়ের মধ্যে আপনাদের তুষ্ট করতে পারলাম না। একটি আন্তর্জাতিক উৎসবে গেয়েছি, গলা বসে গেছে। না হলে আরও অনেক গান শোনাতে পারতাম। গানে ফাঁকে বাংলাদেশের শ্রোতাদের কাছে সুফিবাদ গানের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।

শেষ করেন সুফি ঘরানার গুরু বন্দনা দিয়ে। তার আগে মানবপ্রেমের সুখানুভূতি ও আকুলতা তুলে ধরেন পিয়া ম্যারা পিয়া গান দিয়ে।

শিল্পীকে যন্ত্রানুষঙ্গে সঙ্গত করেন দিলীপ কুমার, শ্রী সুভাস, সতীশ কুমার, অঙ্কুশ কুমার, গোপাল কৃষ্ণ ও গোবরাজ সিং।

চমৎকার সুফি সন্ধ্যা উপহার দেয়ার জন্য সুফি বাওরা ও তার দলকে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন ভারতীয় হাইকমিশার হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেন, ‘শুধু ভারত কিংবা বাংলাদেশে নয়, উপমহাদেশের বিভিন্ন দেশে জনপ্রিয় সঙ্গীত এটা।’

অনুষ্ঠানে ডেপুটি হাইকমিশনার আদর্শ সোয়াইকা, ইন্ডিয়ান ইমপোটার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাট্রিজের সভাপতি এ কে সাক্সেনা, মিডিয়া অ্যাটাশে রঞ্জন মণ্ডল, নিরাপত্তাবিষয়ক কর্মকর্তা জে এস নন্দা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন হাইকমিশনের দ্বিতীয় সেক্রেটারি বিশাল জ্যোতি দাশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আল্লাহু আল্লাহু গানে মাতল ভারতীয় হাইকমিশন

আপডেট সময় ১১:৫০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮