ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন ২৬৫ শিক্ষার্থী

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ অনুষদে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ২৬৫ শিক্ষার্থীকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি। রোববার সকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসিতে শিক্ষার্থীদের হাতে এ স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিজ নিজ অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনের স্বীকৃতি হিসেবে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ দিয়ে থাকে ইউজিসি। এবার যে ২৬৫ শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেয়া হয়েছে, তার মধ্যে ২০১৫ সালের শিক্ষার্থী ১২৪ ও ২০১৬ সালের ১৪১ জন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষাই উন্নত জাতি গড়তে পারে। দেশে কোনো ব্যক্তিই নিরক্ষর থাকবে না, সরকার এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য ভোকেশনাল ও টেকনিক্যাল শিক্ষার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, শিক্ষাজীবন শেষ করার পর কোনো শিক্ষার্থীকে যাতে বসে থাকতে না হয়, সে জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার।

শেখ হাসিনা বলেন, দেশে ১৯৯৬ সালে একটিমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল। আমরা এখন প্রতিটি জেলায় ক্রমান্বয়ে একটি করে বিশ্ববিদ্যালয় করে দেয়ার উদ্যোগ নিয়েছি। আমরা কৃষির ওপর গুরুত্ব দিচ্ছি। আমাদের ঘরের ছেলেরা যাতে ঘরে খেয়ে পড়াশোনা করতে পারে তার ব্যবস্থা করছি।

তিনি বলেন, আমাদের ছেলেমেয়েরা পৃথিবীর বিভিন্ন দেশের ছেলেমেয়েদের থেকে মেধাবী। তাদের মেধা বিকাশের চর্চা ও বিকাশের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। আমরা এর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন। স্বাগত বক্তব্য দেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন ২৬৫ শিক্ষার্থী

আপডেট সময় ০১:৪১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮