ঢাকা ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাপনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

আকাশ বিনোদন ডেস্ক:

ফেসবুক লাইভে একটি অপ্রাপ্তবয়স্ক শিশুকে জোর করে চুমু খাওয়ায় ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী পাপন মোহন্তের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রিয়্যালিটি শো দ্য ভয়েস ইন্ডিয়া কিডসের শিশু ও কলাকুশলীদের ফেসবুক লাইভে তিনি একটি শিশুকে জোর করে চুমু খেয়েছেন।-খবর এনডিটিভি অনলাইনের।

পাপনের বিরুদ্ধে আদালতে শিশুর যৌন নির্যাতন প্রতিরোধ আইনে অভিযোগ দায়ের করে এ ঘটনায় তদন্ত দাবি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুনা ভায়ন। গত মঙ্গলবার নিজের ফেসবুক পেজ থেকে এ লাইভ করেন পাপন।

অভিযোগে রুনা ভায়ন বলেন, এই রিয়্যালিটি শোর অন্যতম বিচারক পাপন মোহন্ত। তিনি হোলি উদযাপন করতে গিয়ে একটি শিশুর গালে রং মাখিয়ে দেন। এরপর তাকে জোর করে চুমু খান। পাপনের এ আচরণে আমি স্তম্ভিত।

গোটা দেশে রিয়্যালিটি শোগুলোতে অংশ নেয়া শিশুদের সুরক্ষার ব্যাপারে তিনি চিন্তিত বলে জানান রুনা ভায়ন।

তবে এ অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে ওই নাবালক শিশুটির বাবা পাপনের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, পাপন আমার মেয়ের পরামর্শক। আমার মেয়ের কাছে সে বাবার মতো। তিনি সবসময় আমার মেয়েকে তার স্বপ্নের পিছু ছুটতে উৎসাহিত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাপনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

আপডেট সময় ০৫:২৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮