ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

‘সালাহর বাঁ পা সেরা, তবে মেসিকে ভুল না’

আকাশ স্পোর্টস ডেস্ক:

গোল করেই চলেছেন মোহাম্মদ সালাহ। তার ডানায় চড়ে ছুটছে লিভারপুলের জয়রথ। স্বাভাবিকভাবেই শিষ্যের প্রশংসায় পঞ্চমুখ কোচ জার্গেন ক্লপ। সরাসরি বলেই ফেললেন বিশ্বের সেরা বাঁ পা সালাহর। তবে লিওনেল মেসিকে ভুলতে নিষেধ করেছেন তিনি।
লিভারপুলে প্রথম মৌসুম থেকেই আগুনে ফর্মে আছেন সালাহ। ইতালিয়ান ক্লাব রোমা থেকে এখানে আসার পর সব প্রতিযোগিতা মিলে করেছেন ৩০ গোল। এর মধ্যে ২২ গোল করেছেন প্রিমিয়ার লিগে। যার ১৯টিই এসেছে বাঁ পা থেকে।

ক্লপ বলছেন, সালাহ যা করছে তা বিস্ময় জাগানিয়া। তার বাঁ পায়ের কারিকুরিতে মুগ্ধ আমি। এ মুহূর্তে বিশ্ব ফুটবলে এ মিশরীয় ফুটবলারেরই বাঁ পা সেরা। একই সঙ্গে স্মরণে রাখতে হবে-এ দৌড়ে রয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন ম্যাজিসিয়ান মেসি। তাকে সম্পূর্ণ ভুলে গেলে চলবে না।

প্রিমিয়ার লিগে সালাহর ২২ গোলের ২টি এসেছে ডান পা থেকে। আর ১টি হেডে। এতে রীতিমতো আশ্চর্য দ্য রেডস কোচ ক্লপ। জাতিতে এ জার্মান কোচ বলছেন, এটি খুবই বিস্ময়ের বিষয় যে, ডান পায়ে তার গোলের সংখ্যা খুবই কম। হেডেও ভুলে যাওয়ার মতো। তবে তার বাঁ পায়ের স্কিল অতুলনীয়।

শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্টহামের মুখোমুখি হবে লিভারপুল। এ ম্যাচে নিজের গোলের ট্যালিটা বাড়িয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন সালাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

‘সালাহর বাঁ পা সেরা, তবে মেসিকে ভুল না’

আপডেট সময় ০৪:৪৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮