ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

ইউনিয়ন পরিষদে যুবকের ঝুলন্ত লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের চকরিয়ায় ইউনিয়ন পরিষদ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৩টার দিকে উপজেলার ডুলাহাজরা ইউনিয়ন পরিষদের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মিরাজ উদ্দিন (২৭) ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রংমহল এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

ডুলাহাজরা ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী মেম্বার জানান, মিরাজ উদ্দিন কয়েকদিন আগে পার্শ্ববর্তী লামার ফাঁসিয়াখালী এলাকা থেকে এক অবিবাহিত মেয়েকে নিয়ে চট্টগ্রাম শহরে চলে যান। মিরাজ উদ্দিনের প্রথম স্ত্রী ও আত্মীয়স্বজন শুক্রবার রাত ১২টার দিকে মেয়েটিসহ মিরাজ উদ্দিনকে চট্টগ্রাম থেকে ধরে এনে ডুলাহাজরা ইউনিয়নের মালুমঘাট স্টেশনে নামে।

সেখানে তাদেরকে দুপক্ষ দুদিকে টানাটানি শুরু করে। এ অবস্থায় পরের দিন বিচারের আশ্বাসে মিরাজ উদ্দিনকে স্থানীয় চৌকিদার নুরুল ইসলাম ও জব্বারের জিম্মায় এবং মেয়েটিকে ফাঁসিয়াখালী এলাকার চেয়ারম্যান জাকের হোসেনের জিন্মায় দেয়া হয়। ডুলাহাজরা ইউনিয়নের চৌকদারেরা রজিম উদ্দিনকে রাত ১টার দিকে ওই ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটক করে রাখেন। এর কিছুক্ষন পর সে কম্বল ছিঁড়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ রাত ৩টার দিকে রমিজ উদ্দিনের লাশ উদ্ধার করে।

চকরিয়া থানার এসআই এনামুল হক জানান, লাশ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

ইউনিয়ন পরিষদে যুবকের ঝুলন্ত লাশ

আপডেট সময় ০৪:০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮