ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাস খাদে, নিহত ৪

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে ওই সাইকেল আরোহী এবং বাসের তিনযাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার রহোসেনপুর ভুইয়া ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— ঈশ্বরগঞ্জের জাতিয়া ইউনিয়নের ঘাগড়াপাড়া গ্রামের আব্দুস সাত্তার খাঁর ছেলে সাইকেল আরোহী রতন মিয়া (২৮), বাসের যাত্রী নান্দাইলের বাসিন্দা হাবিব মিয়া (৩৫) ও জামালপুরের বাসিন্দা হাসিনা খাতুন (৭৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রতন মিয়া সাইকেলে করে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ বাসটির সামনে চলে গেলে তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়েই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে বাঁচতে পারেননি রতন মিয়া। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে মারা যান তিনি। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে এক নারী এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দু’জনের মৃত্যু হয়।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাহফুজুর রহমান জানান, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী শ্যামল ছায়া পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো -ব-১১-৩৬৪৬) সকাল সাড়ে ১০টার দিকে চরহোসেনপুর ভুইয়া ফিলিং স্টেশনের কাছে এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক নারী নিহত হন। আহত হন অন্তত ১৭ জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও এক নারী এবং ওই সাইকেল আরোহীসহ তিনজনের মৃত্যু হয়। আহত অন্যদের ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাস খাদে, নিহত ৪

আপডেট সময় ০৩:৫৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮