ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অবশেষে মাশরাফির বুকে কাঁদলো কিশোর ভক্ত

অাকাশ জাতীয় ডেস্ক:

মঞ্চে বসেছিলেন অতিথিরা। তাদের মধ্যমনি মাশরাফি বিন মর্তুজা। নানা আনুষ্ঠানিকতা চলছিল। এর মধ্যে হঠাৎ করে লাফ দিয়ে মঞ্চ উঠে গেল এক কিশোর। পুলিশসহ আয়োজকরা একটু হতচকিত হলেন। এবং সঙ্গে সঙ্গে কিশোরটিকে ঝাপটে ধরলেন কয়েকজন। কিন্তু কোনো বাধাই মানবে না সে! ঠেলে সামনের দিকে আগানোর চেষ্টা করছে। শেষ পর্যন্ত আগাতে না পেরে কেঁদে দিলো হাউমাউ করে। দুই হাত সামনের দিকে এগিয়ে ইশারা করছে একটু দূরে বসা মাশরাফির দিকে।

ভক্তের আকুতি বুঝতে পারলেন নড়াইল এক্সপ্রেস। উঠে গিয়ে সবাইকে সরিয়ে দিয়ে দাঁড়ালেন কিশোরটির সামনে। সঙ্গে সঙ্গেই যেন ঝাঁপিয়ে পড়লো প্রিয় ক্রিকেট তারকার বুকে। জড়িয়ে ধরার পর তার কান্নার রোল আরও বেড়ে গেল। পিঠে হাত বুলিয়ে সান্তনা দিলেন মাশরাফি।

শুক্রবার টাঙ্গাইলে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এমন মধুর পরিস্থিতিতে পড়তে হয়েছিল ওয়ানডেতে বাংলাদেশ দলের অধিনায়ককে। টাঙ্গাইলের ধনবাড়ী ‘তারুণ্যের হাট’ নামক একটি সংস্থার ১৫ বছর পূর্তির অনুষ্ঠানে প্রধান আলোচক হয়ে গিয়েছিলেন তিনি। তার আগমন সংবাদে ধনবাড়ীর ডিগ্রী কলেজ মাঠে ঢল নামে তরুণ-তরুণীদের। যতক্ষণ ছিলেন মাতিয়ে রেখেছেন ভক্তদেরকে। অনুষ্ঠান শেষে মাশরাফিকে নিয়ে হয়েছে সেলফি উৎসবও।

এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান ফরিদ, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন প্রমূখ। এসময় শিক্ষক, মুক্তিযোদ্ধাসহ তারুণ্যের হাট সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাশরাফিকে নিয়ে বিভিন্ন কুইজের আয়োজন করা হয়। পরে মুক্তিযোদ্ধা ও শিক্ষকদের মাঝে সম্মাননা স্মারক ও দুইজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অবশেষে মাশরাফির বুকে কাঁদলো কিশোর ভক্ত

আপডেট সময় ০২:৩৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮