ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

কলকাতার ছবিতে শম্পা

অাকাশ বিনোদন ডেস্ক:

সুপার হিরো সুপার হিরোইনখ্যাত অভিনেত্রী শম্পা এবার নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। তবে দেশীয় নয়। কলকাতার ছবিতে প্রথমবার কাজ করতে যাচ্ছেন বলে গতকাল মানবজমিনকে জানিয়েছেন তিনি। ছবির নাম ‘চিরদিনের, এক অন্য প্রেমের গল্প’।

এ ছবিটি নিয়ে শম্পা বলেন, বেশ কিছুদিন ধরে এ ছবিটি নিয়ে কথা চলছিল। এ ছবির কাহিনী ও চিত্রনাট্য অম্লান মজুমদার। মূলত অম্লানদা আমার সঙ্গে এ ছবির জন্য যোগাযোগ করেন। ছবিটি পরিচালনা করবেন রঞ্জন চৌধুরী। কলকাতার শান্তি নিকেতনে ১৭ই আগস্ট থেকে এ ছবির কাজ শুরু হবে। এটা সম্পূর্ণ কলকাতার একটি ছবি। এ ছবিতে আমার বিপরীতে অভিনয় করবেন নায়ক উত্তম কুমারের নাত জামাই ভাস্বর চট্টোপাধ্যায়। এ ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। ‘চিরদিনের, এক অন্য প্রেমের গল্প’ ছবির সংগীত পরিচালনা করবেন সান্তনু ভট্টাচারিয়া।

শাহিদ ইমামের প্রযোজনায় এ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন বিশ্বজিৎ চক্রবর্তী, শুভাশীষ মুখার্জি, শিলা মজুমদারসহ আরো অনেকে। উল্লেখ্য, এনটিভির সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়ায় শম্পার যাত্রা শুরু। তার মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘মাটির পিঞ্জিরা’, ‘মনের মধ্যে লেখা’, ‘লাভ ইউ প্রিয়া’ ও ‘গ্যাংস্টার রিটার্নস’। এছাড়া শম্পা তাজু কামরুলের পরিচালনায় ‘শ্রাবণ তোমাকে’ নামে নতুন একটি ছবিতেও কয়েকদিন আগে কাজ করেছেন। এ ছবিতে ইমনের বিপরীতে কাজ করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কলকাতার ছবিতে শম্পা

আপডেট সময় ১২:৫৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭