ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ইসলাম ধর্ম প্রচারে মনোযোগী অনন্ত জলিল

অাকাশ নিউজ ডেস্ক:

চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক অনন্ত জলিল এখন অভিনয় থেকে দূরে আছেন। ব্যবসার পাশাপাশি তিনি বর্তমানে ধর্ম প্রচারে মনোযোগী। গেল জানুয়ারি মাসে ওমরাহ হজ পালন করেছেন তিনি। আর এখন ইসলামের প্রচারে তাবলিগ-জামাতে গেছেন।

জানা গেছে, তাবলিগ-জামাতের সঙ্গে রাজধানীর ধানমন্ডির এক মসজিদে এখন সময় কাটাচ্ছেন অনন্ত জলিল। তাবলিগের কাজে শনিবার সন্ধ্যায় অনন্ত জলিল ধানমন্ডির রবীন্দ্র সরোবরে উপস্থিত হন। তিনি সেখানে উপস্থিত থাকবেন তা আগেই এক ভিডিওবার্তায় তার ভক্তদের জানিয়েছিলেন। এসময় তাকে দেখে হাজারও মানুষের ঢল নামে সেখানে। এ সুযোগে তিনি ইসলাম ধর্মের কথা শোনান ভক্তদের।

রবীন্দ্র সরোবরে অনন্ত জলির জুব্বা আর মাথায় পাগড়ি পরে উপস্থিত হয়েছিলেন। তার সঙ্গে তাবলিগ-জামাতের একদল লোকও ছিল।এসময় অনন্ত জলিল বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। ইসলামের প্রতিটি নিয়ম-কানুনই মানুষের শান্তির জন্য। তাই আসুন আমরা ইসলামের পথে চলি। ইসলামের বিধিবিধানগুলো মেনে চলি’।রবীন্দ্র সরোবরে শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ভক্তদের সঙ্গে মিলিত হবেন তা তিনি সকালেই একটি ভিডিওবার্তার মাধ্যমে জানিয়েছিলেন।

উল্লেখ্য, ২০১০ সালে ঢাকাই ছবিতে অভিষিক্ত হন অনন্ত জলিল। তার অভিনীত ছবিগুলো- খোঁজ দ্য সার্চ, হৃদয় ভাঙা ঢেউ, দ্য স্পিড, মোস্ট ওয়েলকাম’, ‘মোস্ট ওয়েলকাম টু’ ও ‘নিঃস্বার্থ ভালোবাসা’। এছাড়া অনন্ত জলিল ‘দ্য স্পাই’ ও ‘সৈনিক’ নামে দুটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন অনেক আগেই। এখনও ছবি দুটির কাজ শুরু হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

ইসলাম ধর্ম প্রচারে মনোযোগী অনন্ত জলিল

আপডেট সময় ১২:৫২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭