ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বউ পেটানোর অভিযোগ, যা বললেন তাসকিন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

গত বছর দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে ঢাকায় ফেরার দিনই হুট করে বিয়ের পিঁড়িতে বসেন জাতীয় দলের সুদর্শন পেসার তাসকিন আহমেদ। কিন্তু তিন মাস যেতে না যেতেই দাম্পত্য কলোহের গুজব ওঠেছে। গুঞ্জন, স্ত্রী রাবেয়া নাঈমার সঙ্গে নাকি মোটেও বনিবনা হচ্ছে না তাসকিনের। বউ পেটানোর মতো গুরুতর অভিযোগও ওঠেছে তাসকিনের বিরুদ্ধে। মূল ধারার না হলেও কয়েকটি নিউজ পোর্টাল এ নিয়ে প্রতিবেদনও করেছে। তবে এসব গুঞ্জন, ও মিডিয়ার বাজে প্রচারণায় আহত তাসকিন আহমেদ। এসব সত্য নয় বলে দাবি করেন তিনি।

নিজের ফেসবুকে এসব গুজবে উষ্মা প্রকাশ করে তাসকিন লিখেন,‘ গণমাধ্যম আমাকে সব সময় সহযোগিতা করেছে, এজন্য আমি কৃতজ্ঞ। জাতীয় দলের বাইরে থাকায় আমার মন স্বাভাবিক ভাবেই কিছুটা খারাপ। জাতীয় দলে ফিরতে যখন আমি নিজের পারফরমেন্স নিয়ে চিন্তিত তখন কোন এক গণমাধ্যম আমার এবং নাঈমার সংসার জীবন নিয়ে নেতিবাচক মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করছে। যে কারণে আমার পরিবারকে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে সমাজের কাছে।’

জাতীয় দলের ফিরতে সবার সহযোগিতা কামনা করে তাসকিন আরো লিখেন,‘দয়া করে আমার এবং আমার পরিবারকে বুঝবেন। সবার কাছে আমার চাওয়া, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন সকল প্রতিবন্ধকতা পেরিয়ে যেন আবার জাতীয় দলে ফিরে আসতে পারি।’

প্রসঙ্গত, তাসকিনের স্ত্রী রাবেয়া আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) অর্থনীতি বিভাগের স্নাতক শিক্ষার্থী। জাতীয় দলের পেস সেনসেশনও পড়ছেন একই বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল তাদের মধ্যে। গতবছরের ৩১ অক্টোবর মোহাম্মদপুরের একটি কমিউনিটি সেন্টারে বিয়ে হয় তাসকিন-নাঈমার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বউ পেটানোর অভিযোগ, যা বললেন তাসকিন

আপডেট সময় ০৮:৩৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮