ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

অন্ধকার জগতে মাহির পথচলা

আকাশ বিনোদন ডেস্ক:

গত ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাহিয়া মাহির অন্ধকার জগতে হাঁটা। এ জগতে তিনি আবার একা হাঁটছেন না। সঙ্গে আছেন ডিএ তায়েব।
জগতের নাম অন্ধকার হলেও নিজেরা কিন্তু আলোর পথের দিশারী। ডিএ তায়েবের সঙ্গে জুটি বেঁধে ছবি করছেন মাহি। সে ছবিরই নাম ‘অন্ধকার জগৎ : দ্য ডার্ক’। এফডিসি থেকে উত্তরা- এ দু’জায়গাতেই আপাতত ছবিটির শুটিং চলছে। সেটা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ছবিটি নির্মাণ করছেন বদিউল আলম খোকন।

এতে অভিনয় প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, ‘এটি মূলত একটি গল্পনির্ভর ছবি। এ ছবিতে আমি গোয়েন্দা বাহিনীর লোক হিসেবে কাজ করি। গোয়েন্দা হওয়ার কারণে একেক সময় একেক রূপ ধারণ করতে হয় আমাকে। অপরাধীদের ধরতেই এমন বহুরূপী চরিত্র আমার। এতে ডিএ তায়েব ভাই অভিনয় করছেন।

তিনিও গোয়েন্দা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা। আসলে ছবিতে নায়ক-নায়িকাদের যে কেমিস্ট্রি থাকে, এ ছবিতে তেমনটি নেই। এটা মিশননির্ভর ছবি। আমরা অপরাধীকে ধরতে মিশন চালাই। সেসব মিশনের পেছনের গল্পই এতে উঠে আসবে।’ উল্লেখ্য, এ ছবিতে প্রথম দিকে বাপ্পি চৌধুরী ও অপু বিশ্বাসের অভিনয় করার কথা থাকলেও তারা দু’জনেই ছবিটি ছেড়ে দিয়েছেন।

এদিকে মুক্তির অপেক্ষায় আছে মাহির বেশ কয়েকটি ছবি। এর মধ্যে বিশেষভাবে আলোচনায় রয়েছে ‘জান্নাত’। পহেলা বৈশাখ উপলক্ষে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

অন্ধকার জগতে মাহির পথচলা

আপডেট সময় ০৬:০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮