ঢাকা ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেসির সঙ্গে আরেকটি চুক্তির প্রত্যাশা বার্সার

আকাশ স্পোর্টস ডেস্ক:

লিওনেল মেসি তার ক্যারিয়ারের বাকি সময়টুকু বার্সেলোনাতেই কাটিয়ে দিবে বলে প্রত্যাশা জোজেপ মারিয়া বার্তোমেউর। সে লক্ষ্যে আর্জেন্টাইন ফরোয়ার্ড এখানে আরও একটি চুক্তি করবে বলে বিশ্বাস ক্লাবটির সভাপতির।

দীর্ঘ অপেক্ষার পর গত নভেম্বরে বার্সেলোনার সঙ্গে চার বছরের নতুন চুক্তি করেন মেসি। কাতালান ক্লাবটিতে তার এই চুক্তি শেষ হবে ২০২০-২১ মৌসুমে। নতুন চুক্তিতে পাঁচ বারের বর্ষসেরা ফুটবলারের বাইআউট ক্লজ ধরা হয়েছে ৭০ কোটি ইউরো!
বর্তমান চুক্তি শেষে মেসির বয়স হবে ৩৪। তবে অবসর নেওয়ার আগে বার্সেলোনার সঙ্গে আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের আরও একটা চুক্তির আশা করছেন বার্তোমেউ।

“আমরা এমন একটি ক্লাব যারা ভালো ফুটবলে বাজি ধরে। আমাদের খেলার আলাদা একটা ধরণ আছে। মেসি বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের মূল খেলোয়াড়।”

“আন্দ্রেস ইনিয়েস্তা এক উদাহরণ। আমরা তাকে এখানে কেবল একজন খেলোয়াড় হিসেবেই চাই না, ভবিষ্যতে একজন কিংবদন্তি হিসেবে চাই।”

“মেসির ক্ষেত্রেও আমার একইরকম আশা। এখন সে চার বছরের চুক্তি করেছে। কিন্তু বার্সেলোনায় এটাই তার শেষ চুক্তি হবে বলে আমি মনে করি না।”

বার্সেলোনার হয়ে ক্লাব ফুটবলে অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। কাম্প নউয়ের ক্লাবটির হয়ে জিতেছেন ৩০টি শিরোপা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেসির সঙ্গে আরেকটি চুক্তির প্রত্যাশা বার্সার

আপডেট সময় ০৭:২৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮