ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাকে হত্যায় বাবার বিরুদ্ধে ছেলের মামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

নেত্রকোনার কলমাকান্দার খারনৈ ইউনিয়নের উত্তররানীগাঁও নয়াপাড়া গ্রামে মা মমতাজ বেগম ওরফে জয়বানুকে হত্যার অভিযোগে বাবা মো.শহীদ মিয়ার (৪৬) বিরুদ্ধে মামলা করেছেন ছেলে মো. সোহেল।

বুধবার রাতে বাবা মো. শহীদ মিয়া, খালা রোমেলা বেগমের নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে এই মামলা করেন। কলমাকান্দা থানায় মামলাটি করেন সোহেল। পুলিশ রোমেলা বেগমকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কলমাকান্দার উত্তররানীগাঁও নয়াপাড়া গ্রামের মো. শহীদ মিয়ার সঙ্গে স্ত্রী মমতাজ বেগমের বড় বোন বিধবা রোমেলা বেগমের দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল। বিষয়টি জানতে পেরে মমতাজ বেগম বাধা দেন। এ নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায়শই ঝগড়া হত এবং মমতাজ বেগমকে মারধর করতেন শহীদ মিয়া। এক পর্যায়ে মমতাজ বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ বাড়ির পাশে পুকুরের পানিতে ফেলে দেয়।

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডে জড়িত থাকা সন্দেহে রোমেলা বেগমকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার বিকালে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাকে হত্যায় বাবার বিরুদ্ধে ছেলের মামলা

আপডেট সময় ০৭:০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮