ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুটি স্কুল পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

অাকাশ জাতীয় ডেস্ক:

গাইবান্ধার সাদুল্যাপুরে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে তছলিম উদ্দিন বিদ্যা নিকেতন ও বকশিগঞ্জ আইডিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। বৃহস্পতিবার ভোরে উপজেলার বকশিগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ করেই তছলিম উদ্দিন বিদ্যা নিকেতন ক্যাম্পাসের ভিতরে আইডিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন লাগে। মুহুর্তেই তা ছড়িয়ে পড়ে বিদ্যালয়ের অফিস ও শ্রেণি কক্ষে। এতে টিনশেড ভবনের দরজা-জানালা, শ্রেণি কক্ষ, ল্যাপটপ, কম্পিউটার, ফটোস্ট্যাট মেশিন, বই, মুল্যবান কাগজপত্র, আসবাবপত্র ও নগদ টাকাসহ অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়াও ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সমাপনী পরীক্ষার শত শত শিক্ষার্থীর মূল সনদপত্র পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসার আগেই স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্কুল পরিচালক সাবেক ইউপি সদস্য মো. রুহুল আমিন অভিযোগ করেন, ঈর্ষান্বিত হয়ে স্থানীয় একটি দুর্বৃত্ত চক্র স্কুলে আগুন দিয়েছে। অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে সাদুল্যাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলেও তিনি জানান ।

সাদুল্যাপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলার প্রক্রিয়া চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুটি স্কুল পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

আপডেট সময় ০৪:৩৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮