ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মন্টিনিগ্রোর যুক্তরাষ্ট্রের দূতাবাসে গ্রেনেড হামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

মন্টিনিগ্রোর রাজধানী পোডগোরিকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে এক অজ্ঞাত ব্যক্তি গ্রেনেড নিক্ষেপ করে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছেন।

বুধবার স্থানীয় সময় মধ্যরাতে হামলার ঘটনা ঘটেছে। আশপাশের লোকজন দুটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। এতে কেউ হতাহত হয়নি কিংবা বড় ধরনের ক্ষতির ঘটনাও ঘটেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, এখানে একটি ঘটনা ঘটেছে। কিন্তু তিনি বিস্তারিত কিছু বলতে চাননি। মার্কিন সংবাদ সংস্থা রয়টার্সের এক আলোকচিত্রী বলেন, পুলিশের গাড়ি রাস্তা বন্ধ করে রেখেছে। ক্ষতির কোনো দৃশ্য দেখা যাচ্ছে না।

পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের নাগরিকদের দূতাবাস থেকে দূরে অবস্থান করার পরামর্শ দেয়া হয়েছে। নিজেদের ওয়েবসাইটে তারা বলেছে, পোডগোরিকার যুক্তরাষ্ট্র দূতাবাসে নিরাপত্তা পরিস্থিতি সক্রিয় আছে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত দূতাবাস এড়িয়ে যেতে বলা হচ্ছে।

সাবেক যুগোশ্লাভিয়া প্রজাতন্ত্র বিলুপ্ত হওয়ার পর যে কয়টি নতুন রাষ্ট্রের অভ্যুদয় হয়েছে, তাদের মধ্যে সবচেয়ে ছোট রাষ্ট্র মন্টিনিগ্রো। গত মে মাসে রাষ্ট্রটি ২৯তম সদস্য হিসেবে ন্যাটো সামরিক জোটে যোগ দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

মন্টিনিগ্রোর যুক্তরাষ্ট্রের দূতাবাসে গ্রেনেড হামলা

আপডেট সময় ০৪:৩২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮