ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে হবিগঞ্জ ছুরিকাঘাতে রাসেল মিয়া (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

বুধবার রাতে শহরের কামড়াপুরে খোয়াই নদীর এমএ রব ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া বানিয়াচং উপজেলার নয়াপাথারিয়া গ্রামের বাসিন্দা মৃত লাল মিয়ার ছেলে।

আহত সোহাগ মিয়া (২৪) শহরের উমেদনগর গ্রামের কিতাব আলীর ছেলে। তাকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। স্থানীয়রা জানান, পাওনা টাকা নিয়ে রাসেল এবং সোহাগের মধ্যে বেশ কিছু দিন ধরে বিরোধ চলছিল।

বুধবার সন্ধ্যায় তারা শহরের কামড়াপুরে খোয়াই নদীর এমএ রব ব্রিজ এলাকায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে একে অন্যকে ছুরিকাঘাত করতে থাকে। এতে তারা উভয়েই গুরুতর আহত হন।

তাৎক্ষণিক স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন রাতে রাসেল মিয়া মারা যান।

হবিগঞ্জ সদর থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, নিহত রাসেল ও আহত সোহাগ দুজনই মাদকাসক্ত। তাদের মধ্যে লেনদেন বা কোনো কিছু নিয়ে হয়তো বিরোধ চলছিল। এর জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।

তবে প্রকৃত কারণ অনুসন্ধানে চেষ্টা চলছে। এ ছাড়া আহত সোহাগের বিরুদ্ধে সদর থানায় ২-৩টা মামলা রয়েছে। তাকে বর্তমানে পুলিশ প্রহরায় চিকিৎসা দেয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক খুন

আপডেট সময় ০৩:৩৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮