ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

অবসান হচ্ছে শাকিব-অপুর সংসার!

আকাশ বিনোদন ডেস্ক:

বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই শাকিব খান-অপু বিশ্বাস জুটির দাম্পত্যে ভাঙন শুরু। যার চূড়ান্ত পরিণতি ঘটছে আগামীকাল। কারণ আগামীকাল ২২ ফেব্রুয়ারি তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটছে। যদিও শাকিবের দেয়া তালাক এরইমধ্যে মেনে নিয়েছেন অপু।

গত বছরের এপ্রিলে বিয়ের খবর ফাঁস করেন অপু বিশ্বাস। সন্তানকেও সবার সামনে নিয়ে আসেন। জানান, শাকিব তাকে জোর করে ধর্মান্তরিত করেছে। শাকিবের কারণে তিনবার গর্ভপাত করাতেও বাধ্য হয়েছেন। সে ঘটনাটি শোবিজপাড়াকে বেশ আলোড়িত করে। এরপর থেকে বিয়ের কাজী থেকে শুরু করে দেনমোহরসহ নানা কিছুতেই শাকিব-অপুর মতবিরোধ জনসমক্ষে এসেছে।

এখন ডিভোর্স মেনে নিলেও শাকিব-অপু সংবাদের শিরোনামেই থাকছেন। সম্প্রতি অপু প্রকাশ্যেই শাকিবকে চরিত্রহীন বলে আখ্যা দেন। জানান, সন্তানকে কখনই তার বাবার মতো হতে দেবেন না। আর এটা করলে নিজেই আত্মহত্যা করবেন তিনি! তাই আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেলেও শাকিব-অপু জুটি যে আরো বেশ কিছু সময় আলোচনায় থাকবেন তা আর বলার অপেক্ষা রাখে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অবসান হচ্ছে শাকিব-অপুর সংসার!

আপডেট সময় ০১:৪৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮