ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

জাতিসংঘে বাংলাভাষাকে দাপ্তরিক ভাষার স্বীকৃতির প্রত্যাশা: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি করেন।

একুশ এবং একাত্তরের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিশ্বের ৩০ কোটি বাংলা ভাষাভাষী মানুষের ভাষাকে জাতিসংঘ তার দাপ্তরিক ভাষার স্বীকৃতি দিবে এটাই আমাদের প্রত্যাশা। আজকের এই দিনে বাঙালি জাতির পক্ষ থেকে আমি এই দাবিই জানাচ্ছি।

বিশ্বস্বীকৃত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং একুশে ফেব্রুয়ারির মর্যাদা প্রাপ্তির মধ্য দিয়ে শহীদদের আত্মোৎসর্গ স্বার্থক হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এই সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেতুমন্ত্রীর সঙ্গে ছিলেন।

এর আগে বধুবার প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। ভোর সাড়ে ছয়টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ও বঙ্গবন্ধু ভবনসহ সারা দেশে সংগঠনের সব শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

জাতিসংঘে বাংলাভাষাকে দাপ্তরিক ভাষার স্বীকৃতির প্রত্যাশা: কাদের

আপডেট সময় ০৫:০৫:০১ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮