ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাস উল্টে খাদে, উদ্ধারকর্মী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়িকান্দায় একটি বাস উল্টে রাস্তার পাশে খাদে পড়ে। তাদের উদ্ধার করতে গিয়ে স্থানীয় একজন উদ্ধারকর্মী বিদ্যুতায়িত হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটির অন্তত ২০ জন যাত্রী আহত হন। বুধবার ভোর সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোল মাহমুদ (২৮) ওই এলাকার মোহনপুর বেপারিপাড়ার বাসিন্দা। জামালপুর সদর থানার ওসি মো. নাছিমুল ইসলাম জানান, ঢাকা থেকে বকশিগঞ্জগামী বৈশাখী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৪১০৭) জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়িকান্দা পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিকে ধাক্কা দিয়ে উল্টে খাদে পড়ে। এতে বিদ্যুতের খুঁটি ভেঙে তার মাটিতে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেয়। এ সময় বিদ্যুতের সচল তারের স্পর্শে গোল মাহমুদ নিহত হন। খবর পেয়ে জামালপুর দমকলবাহিনীর উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাস উল্টে খাদে, উদ্ধারকর্মী নিহত

আপডেট সময় ০৪:৩৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮