ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, প্রয়োজনে আবারও ‘বোমা ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে তিন ধাপের পরিকল্পনা নেয়া হয়েছে: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জনগণের টাকা আর পাচার হতে দেব না: প্রধানমন্ত্রী সীমান্তে হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন : স্বরাষ্ট্রমন্ত্রী পুশ-ইনের মতো অমানবিক আচরণের নজির পৃথিবীতে বিরল: মঞ্জু কুষ্টিয়ায় পৌর ভবনে যুবককে কুপিয়ে জখম তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে প্রথমবার ‘মুক্ত বাণিজ্য অঞ্চল’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি : আইনমন্ত্রী

ফিলিং স্টেশনের ছাদ ধ্বসে দুই শ্রমিক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

নওগাঁর নিয়ামতপুরে ফিলিং স্টেশনের ছাদ ধ্বসে দুজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাবতলী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার গাবতলী বাজারের হারুন আলীর ছেলে আনিছুর রহমান (৪০) ও চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার আলিনগর গ্রামের সুজন (২৫)।

স্থানীয়রা জানান, সকাল থেকে সোনার ফিলিং স্টেশন পেট্রোল পাম্পের ছাদের নির্মাণ কাজ করছিল ৮ জন শ্রমিক । হঠাৎ সাটারিং ভেঙে পড়ে ৬ জন শ্রমিক নিচে চাপা পড়েন। এসময় নিয়ামতপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার কাজ শুরু করলে ঘটনাস্থলেই আনিছুর রহমান ও সুজন মারা যান। আহত শ্রমিকদের উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিয়ামতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে: প্রধানমন্ত্রী

ফিলিং স্টেশনের ছাদ ধ্বসে দুই শ্রমিক নিহত

আপডেট সময় ০৪:২৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮