ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের হাটহাজারী ও আনোয়ারা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে আনোয়ারা উপজেলার মাজার গেট এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়। পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মহিউদ্দিনকে (৪০) মৃত ঘোষণা করেন।

এছাড়া আহত রবিউল ইসলাম (১৭) ও তারেক (২৫) হাসপাতালে চিকিৎসাধীন। নিহত মহিউদ্দিন ফেনী জেলার সোনাগাজী থানার রঘুনাথপুর এলাকার ছালেহ আহমদের ছেলে।

অপরদিকে হাটহাজারী উপজেলার নজুমিয়ারহাট এলাকায় গাড়ির ধাক্কায় প্রকাশ দাশ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রাউজান উপজেলার গশ্চি নয়াহাট দাশপাড়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সম্ভু দাশের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক শিলাব্রত দাশ জানান, নজুমিয়াহাট একায় একটি গাড়ি প্রকাশকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় ০৪:১৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮