ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

কেরোসিনের চুলা বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে কেরোসিনের চুলা বিস্ফোরণে দগ্ধ হয়ে শান্তা খাতুন (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী নগরীর বিলশিমলা এলাকার সবজি ব্যবসায়ী আশিক রেজার স্ত্রী। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে শান্তা মারা যান।

শান্তার বাবার বাড়ি নাটোরের লালপুর উপজেলায়। দাফনের জন্য শান্তার বাবা লাশ গ্রামের বাড়ি নিয়ে গেছেন।

আশিক রেজার খালাতো ভাই রুবেল হোসেন জানান, রোববার রাতে কেরোসিনের চুলায় রান্না করছিলেন শান্তা। এ সময় চুলার বিস্ফোরণ হয়ে শান্তার শরীরে আগুন ধরে যায়। আগুন নেভাতে গিয়ে আশিক রেজাও আহত হন। পরে তাদের রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি জানান, সেখানে শান্তাকে বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। আর তার স্বামী আশিক রেজা প্রাথমিক চিকিৎসা নেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শান্তা মারা যান।

নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, শান্তার মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

কেরোসিনের চুলা বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু

আপডেট সময় ০৯:৫৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮