ঢাকা ০২:১৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী বিদেশি ঋণের সুদাসল পরিশোধে গেছে ৪৪৯ কোটি ডলার ধামরাইয়ে স্বামীর মারধরে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার জুলাই গণহত্যায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম

টয়লেটের কুয়ায় ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের বাসাইলে নিখোঁজের তিন দিন পর টয়লেটের কুয়া থেকে এক ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শামছুজ্জামান খান পটন (৫০) ওই গ্রামের মৃত খোরশেদ আলী খানের ছেলে। তিনি একজন বালু ব্যবসায়ী ছিলেন।

বাসাইল থানার পরিদর্শক (তদন্ত) তুহিন আলী জানান, নিহত পটনের নামে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় শুক্রবার রাতে তিনি তাদের বাড়ির পাশে চাচাতো ভাই শিশিরের সঙ্গে ঘুমাতে যান। শনিবার সকালে পটন ও শিশির কাউকেই বাড়ির লোকজন ঘরে পায়নি। সোমবার এ ঘটনায় পটনের পরিবারের পক্ষ থেকে বাসাইল থানায় একটি সাধারন ডায়েরি করা হয়। মঙ্গলবার সকালে এলাকার লোকজন শিশিরদের বাড়ির পাশে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ার মধ্যে বস্তাবন্দি মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ সেখান থেকে শামছুজ্জামান খান পটনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি জানান, লাশের মাথা ও শরীরে আঘাতের চিহৃ রয়েছে। কিছু আলামতও তারা উদ্ধার করতে পেরেছে। তবে নিখোঁজ শিশির তাকে হত্যা করে নিজে আত্মগোপন করে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

টয়লেটের কুয়ায় ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ

আপডেট সময় ০৪:৪৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮