ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বুকের দুধ খাওয়ানোর ছবি দিয়ে বিতর্কে প্রেসিডেন্ট কন্যা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সোশাল মিডিয়াতে কিরগিজস্তানের প্রেসিডেন্টের কনিষ্ঠ কন্যার পোস্ট করি একটি ছবি আলোড়ন ফেলে দিয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে, আলিয়া শাগিয়েভা শুধু অন্তর্বাস পরিহিত অবস্থায় তার শিশু সন্তানকে স্তন্য পান করাচ্ছেন।আলিয়া শাগিয়েভা এই ছবিটি সোশাল মিডিয়াতে পোস্ট করেছিলেন গত এপ্রিল মাসে। তার ক্যাপশন হিসেবে তিনি লিখেছিলেন, “আমার সন্তানকে যখন ও যেখানে খাওয়ানো দরকার, আমি তাকে সেখানে ও তখনই খাওয়াবো।

ছবিটি পোস্ট করার সাথে সাথেই প্রেসিডেন্ট কন্যা ও ছবিটির সমালোচনা শুরু হয়। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে অনৈতিক আচরণের। এই অভিযোগ ও সমালোচনার মধ্যেই তিনি ছবিটি সরিয়ে নেন। পরে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া শাগিয়েভা বলেছেন, তার দেশের সংস্কৃতিতে নারীকে যৌনতা হিসেবেই দেখা হয় বলে ছবিটি নিয়ে এরকম বিতর্কের সৃষ্টি হয়েছে। “আমাকে যে শরীর দেওয়া হয়েছে সেটি অশ্লীল নয়। এর অনেক কাজ রয়েছে। আমার শিশুর শারীরিক চাহিদা মেটাতে এর ভূমিকা রয়েছে। এখানে শুধু যৌনতার কিছু নেই,” বলেন তিনি।

শুধু যে সোশাল মিডিয়াতেই তিনি সমালোচনার শিকার হয়েছেন তা নয়, তার পিতামাতাও এই ছবি পোস্ট করার ঘটনাটি মেনে নিতে পারেন নি। কিরগিজ প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েফ এবং তার স্ত্রী রাইসাও ছবিটির পোস্ট করা নিয়ে খুশি নন।মিস শাগিয়েভা সোশাল মিডিয়াতে খুবই সক্রিয়। নিজের শিল্পকর্মও তিনি সেখানে পোস্ট করেন। পোস্ট করেন নিজের হাতে আঁকা নিজের, তার স্বামীর এবং সন্তানের প্রতিকৃতি বা পোট্রেট।

তিনি বলেন, “আমি যখন আমার শিশুকে স্তন্যপান করাই তখন মনে হয় যে আমি তাকে সেরা জিনিসটাই দিচ্ছি, যেটা আমার পক্ষে দেওয়া সম্ভব। লোকজন যা বলাবলি করে তারচেয়েও আমার শিশুর যত্ন নেওয়া এবং তার চাহিদা মেটানোই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বুকের দুধ খাওয়ানোর ছবি দিয়ে বিতর্কে প্রেসিডেন্ট কন্যা

আপডেট সময় ০৭:২৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭