ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাঁদপুরে শাশুড়ি খুন ও গৃহবধূকে ধর্ষণে আটক ২

অাকাশ জাতীয় ডেস্ক:

চাঁদপুরের ফরিদগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা ও পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আরেক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার রাতে কাউছার হোসেন নামে এই যুবককে আটক করা হয়।

এর আগে শনিবার মাহবুব আলম শামীম নামে একজনকে আটক করেছিল পুলিশ। ডাক্তারি পরীক্ষার পর ওই গৃহবধূ পুলিশ হেফাজতে রয়েছে। এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শামীম খুনের কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

সূত্র জানায়, শাশুড়ি খুন ও পুত্রবধূকে ধর্ষণের ঘটনার রহস্য প্রায় উন্মোচনের পথে রয়েছে। ঘটনার রহস্য উন্মোচন হলে পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের ব্রিফ করবেন।

এ ব্যাপারে চাঁদপুর পুলিশের এএসপি (সার্কেল) আফজাল হোসেন দৈনিক আকাশকে বলেন, গৃহবধূ ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কাউছার হোসেনকে আটক করা হয়। এছাড়া ইতোপূর্বে আটক শামীমকে বিশদভাবে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

পুলিশ সূত্র জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার বালিথুবা দেইচর গ্রামে এক প্রবাসীর মা (৫৫) খুন ও তার স্ত্রী ধর্ষণের শিকার হয়। রাতে অজ্ঞাত পরিচয়ধারী কয়েকজন লোক ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে এবং তার শাশুড়িকে হত্যা করে। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাঁদপুরে শাশুড়ি খুন ও গৃহবধূকে ধর্ষণে আটক ২

আপডেট সময় ০৩:০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮