ঢাকা ০৬:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুঠিয়ায় দুই লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর পুঠিয়া উপজেলায় দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার নকুলবাড়ি ও ধনঞ্জয়পাড়া গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ দুটি রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়।

মৃতরা হলেন, নকুলবাড়ি গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে মখলেস আলী (৪৫) ও ধনঞ্জয়পাড়া গ্রামের আবদুস সালামের মেয়ে সালমা খাতুন (১৯)। তারা আত্মহত্যা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভুঁইয়া এ তথ্য জানিয়েছেন।

পরিবারের বরাত দিয়ে ওসি জানান, গত ৮ ফেব্রুয়ারি সালমা খাতুন কীটনাশক পান করে করে আত্মহত্যার চেষ্টা চালান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে রবিবার সকালে তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। কিন্তু সন্ধ্যায় সালমা মারা যান। খবর পেয়ে রাতে তার লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়।

অন্যদিকে মখলেস আলী শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন। রবিবার রাতে তিনি তার শয়ন কক্ষের খাটের সঙ্গে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস দেন। এতেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতে পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে সকালে লাশ দুটি মর্গে পাঠানো হয়।

ওসি বলেন, পরিবারের সদস্যদের কথা অনুযায়ী আত্মহত্যা ধরে নিয়ে থানায় দুটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তখন পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পুঠিয়ায় দুই লাশ উদ্ধার

আপডেট সময় ০৩:০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮