ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার সীমান্তে পুশ ইন তৎপরতায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে: সাইফুল হক ফ্যামিলি কার্ড অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে’:ফরিদা খানম কৃতি শিক্ষার্থীদের সঙ্গে আড্ডায় মাতলেন জাইমা রহমান বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা: ডোনাল্ড ট্রাম্প সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি আইফোন চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিক্ষোভ-ভাঙচুর

চার সন্তানকে হত্যার পর এবার স্ত্রীকে হত্যার চেষ্টা, স্বামী আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের গৌরীপুরে একে একে চার সন্তানকে হত্যার পর স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে রিপন চৌহান নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

স্ত্রী রীতা চৌহানকে ঝলসে দিতে ১৬ ফেব্রুয়ারি রাতে তিনি তার উপর গরম পানি নিক্ষেপ করেন। জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দেন রীতা। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ঘটনার ৪দিন অতিবাহিত হলেও স্বামী বা তার পরিবারের লোকজন সোমবার পর্যন্ত হাসপাতালে রীতা চৌহানের কোন খোঁজ খবর নেয়নি। হাসপাতালের ফ্লোরে মৃত্যুর সঙ্গে লড়ছেন রীতা চৌহান।

হাসপাতাল সূত্র জানায়, এক সিএনজি চালক দগ্ধ রীতা চৌহানকে গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে রেখে যান। এরপর তাকে ভর্তি করে হাসপাতালে যেসব ওষুধ আছে-তা দিয়ে চিকিৎসা চলছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. রবিউল ইসলাম বলেন, সোমবার থেকেই তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিয়েছে। অভিভাবক না থাকায় অন্যত্র পাঠাতো পারছি না। আমরা সর্বোচ্চ চিকিৎসা দিয়ে যাচ্ছি।

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি রাবেয়া ইসলাম ডলি। উপজেলা সমাজসেবা অফিসার মো. ইসতিয়াক আহাম্মেদ সমাজসেবা অধিদফতরের রোগী কল্যাণ তহবিল থেকে প্রয়োজনীয় ওষুধপত্রের ব্যবস্থা করে দেন। ইউএনও মর্জিনা আক্তার ও গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহম্মদ, ইন্সপেক্টর (তদন্ত) তারিকুজ্জামান নির্যাতিত এ নারীর পক্ষে আইনী ব্যবস্থা গ্রহণ করেন।

পুর্বধলা উপজেলার হারধলা গ্রামের মৃত কানাই চৌহানের কন্যা রীতা চৌহান জানায়, প্রেমের সম্পর্ক সূত্র ধরে প্রায় ১৩বছর পূর্বে বোকাইনগর ইউনিয়নের মমিনপুর গ্রামের শ্রীরাম চৌহানের পুত্র রিপন চৌহানের সঙ্গে তার বিয়ে হয়। এ বিয়ে তার পরিবারের লোকজন মেনে নিতে চায়নি।

ভাসুর পল্লাদ চৌহান ও শাশুড়ী কুসুমি চৌহান ষড়যন্ত্র করে আমাকে জোরপূর্বক তাড়িয়ে দিতে চেয়েছিলো। তাড়াতে না পারায় স্বামী আমার চার সন্তানকে মেরে ফেলেছে।

বিয়ের ৩বছরে মাথায় প্রথম সন্তান সূর্য চৌহানকে ১৯মাস বয়সে পানিতে ডুবিয়ে মেরে ফেলেছে। ৫ বছরের মাথায় দ্বিতীয় সন্তান জয় চৌহানকে ১২মাস বয়সে ঘরের ভিতর আগুনে পুড়িয়ে হত্যা করেছে। পাখি চৌহান নামে আরেক সন্তানকেও পানিতে ফেলে মেরে ফেলেছে। অমর চৌহানের সঙ্গে জমজ জন্ম নেয়া শ্রাবনী চৌহানকেও ১৩দিন বয়সে মেরে ফেলা হয়েছে। সংসার টিকিয়ে রাখতে ও পরিবারের লোকজনের চাপে সন্তান হত্যার বিচারও চাইতে পারি নাই।

রীতা চৌহান আরো বলেন, শুক্রবার সন্ধ্যার পর তার শাশুড়ির সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে মেরে ফেলতে তার স্বামী রিপন চৌহান পাতিলভর্তি গরম পানি পুরো শরীরে ঢেলে দেন। এ সময় বাঁচার জন্য দগ্ধ শরীর নিয়ে বালুয়া নদীতে ঝাঁপ দেই। সেখান থেকে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

চার সন্তানের মৃত্যুর বিষয়টি স্বীকার করে রিপন চৌহান জানায়, ওরা সবাই মারা গেছে, কাউকে মেরে ফেলা হয়নি। কোন বাবাই তার সন্তানকে হত্যা করতে পারে না।

এদিকে গরম পানি দিয়ে স্ত্রীর শরীর ঝলসে দেয়ার অভিযোগে রিপন চৌহানকে আটক করা হয়েছে বলে জানান গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহাম্মদ। তিনি জানান, নির্যাতনের শিকার রীতা চৌহানের পরিবারের লোকজনকে খোঁজা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী

চার সন্তানকে হত্যার পর এবার স্ত্রীকে হত্যার চেষ্টা, স্বামী আটক

আপডেট সময় ০২:৫৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮