ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বরগুনায় মোটরসাইকেল দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

বরগুনার বামনা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাব্বি হাওলাদার (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে ছোনবুনিয়া ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। রাব্বি পেশায় মোটরসাইকেল মেরামত শ্রমিক। তিনি মঠবাড়িয়া উপজেলার উত্তর হলতা গ্রামের নিজাম হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাব্বি ছোনবুনিয়ার মো. কালামের ওয়ার্কশপে শ্রমিকের চাকরি করতেন। আজ দুপুর ১২টার দিকে একটি মোটরসাইকেল মেরামত করে ইঞ্জিন সচল হয়েছে কি না দেখার জন্য তিনি নিজে ওই মোটরসাইকেল চালাচ্ছিলেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন।
স্থানীয় লোকজন ও তার স্বজনরা বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দৈনিক আকাশকে জানান, রাব্বির লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বরগুনায় মোটরসাইকেল দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০৩:০৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮