ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান এ দেশের সব মানুষের অর্জন: সমাজকল্যাণমন্ত্রী হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প চট্টগ্রামে অভিমানী স্ট্যাটাস দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তরুণ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’:মাহদী আমিন

গৃহবধূর আপত্তিকর ছবি ইন্টারনেটে, কলেজছাত্র গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

এক গৃহবধূকে ধর্ষণের আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে বরিশালের গৌরনদীতে কাজী রোমান (২৪) নামের এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ নিজেই বাদী ধর্ষক কাজী রোমানসহ তিনজনকে আসামি করে রোববার রাতে গৌরনদী মডেল থানায় পর্নোগ্রাফি ও ধর্ষণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

রাতেই মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার এসআই মো. মাজাহারুল ইসলাম আহম্মদকাঠি গ্রাম থেকে রোমানকে গ্রেফতার করে। সোমবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক রোমানকে কারাগারে পাঠায়।

রোমান গৌরনদী উপজেলার আহম্মদকাঠি গ্রামের মতি কাজীর ছেলে। সে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র।

গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, গৃহবধূর স্বামী ঢাকায় থাকার সুযোগে গৌরনদী উপজেলার আহম্মদকাঠি গ্রামের মতি কাজীর ছেলে কাজী রোমান (২৪) প্রায় গৃহবধূর ঘরে টিভি দেখতে আসত। ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি রাতে গৃহবধূ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে ওইদিন রাত ৯টার দিকে তাকে দেখতে আসে। ওই রাতে তার ঘরে কেউ না থাকায় রোমান জোরপূর্বক মোবাইলে গৃহবধূর নগ্ন ছবি ধারণ করে।

পরে ওই নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে প্রায়ই ধর্ষণ করে। এরপর ধর্ষণের আপত্তিকর ছবি রোমান মোবাইলে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। বিষয়টি জানতে পেরে গৃহবধূ বাদী হয়ে রোমান ও তার দুই সহযোগীকে আসামি করে মামলা দায়ের করেন।

ওসি জানান, এ সময় তার কাছ থেকে আলামতস্বরূপ ধারণকৃত নগ্ন ছবিসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়। ডাক্তারি পরীক্ষার জন্য গৃহবধূকে রোববার দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী

গৃহবধূর আপত্তিকর ছবি ইন্টারনেটে, কলেজছাত্র গ্রেফতার

আপডেট সময় ০১:৪৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮